রাজনীতিক রা স্বপ্ন দেখাতে ভালোবাসেন । নতুন স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ । স্বপ্ন দেখা ভাল , স্বপ্ন থাকা ভাল । না হয় জীবন অর্থহীন হয়ে যায় । ডিজিটাল বাংলাদেশ কেমন হবে জানি না , ভয় হয় ডিজিটাল বাংলাদেশে না ডিজিটাল সন্ত্রাস শুরু হয়। ব্যাপার টা পরিস্কার করি , তথ্য সংগ্রহ সংরক্ষন করার মত যোগ্যতা আমাদের আয়ত্তে আসলেও তথ্যের নিরাপত্তা দেওয়া যাবে কিনা সেটা এখনো অনিশ্চিত , গত মাসে প্রথম আলো তে একটা সংবাদ দেখেছিলাম কম্পিটার এ রক্ষিত বাংলাদেশ সরকারের অনেক তথ্য চীনা হ্যাকার দের হাতে চলে গেছে । এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোন মন্তব্য চোখে পড়েনি। তাই বলছিলাম যে জনগন এর যে তথ্য সংরক্ষন করা হবে তা হ্যাকার দের হাত ঘুরে চলে যাবে সন্ত্রাসীদের হাতে তারপর শুরু হবে ডিজিটাল সন্ত্রাস । তাই সর্বাগ্রে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মেশিনে পড়ারযোগ্য পাসপোর্ট আমাদের বাংলাদেশ পাসপোর্ট এ অনেক তথ্য আছে যার বেশীর ভাগ ই কোন কাজে আসে না । আমাদের পাসপোর্ট এ বাবার নাম , মায়ের নাম, …।। চুলের রঙ, চোখের রঙ,আরো অনেক ।চুলের রঙ নিয়ে বলি আমি যখন পাসপোর্ট করেছিলাম আমার চুলের রঙ ছিল কালো, এখন সাদা আর কালোর জটিল মিশ্রন , আর দশ বছর পর মাথায় চুল থাকবে কিনা জানি না , থাকলেও তার রঙ যে কালো থাকবে না সেটা নিশ্চিত ।কারণ আমাদের পাসপোর্টের মেয়াদ নবায়ন সহ ১০ বছর । সবচেয়ে দরকারি একটা তথ্য আমাদের পাসপোর্ট এ নাই সেটা হলো লিংগ । পাসপোর্টের কোথাও পাসপোর্টের বাহক পুরুষ কি মহিলা তা লিখা নেই । সত্যিই সেলুকাস !
Related Articles
উক্তির মুক্তি ও নজরুল
বাংলা ভাষার জনপ্রিয়তম কবিদের শীর্ষে থেকেও সবচেয়ে সহজবোধ্য নন যিনি, তাঁর নাম নজরুল। তাঁর কবিতার ধ্বনি ও শ্রুতিমাধুর্য় শ্রোতাকে যতটা কাছে টানে, তার বাণী ততোটা টানে কিনা প্রশ্নসাপেক্ষ। এ-কারণে তাঁর জনপ্রিয়তা শ্রোতাপাঠকের কাছে যতোটা শ্রুতিসিদ্ধ, ততোটা স্বতঃবোধ্য নয়। ফলে যে নজরুল মূলত যুক্তিসিদ্ধ উক্তির কবি, তিনি প্রায় সব একপাঠের পাঠক-পাঠিকার কাছে অধরাই থেকে যান। এই […]
এই নরকের এই আগুন
ভীরু বালকেরে বাড়ীঘর দাও মাতৃনিবাসে মেট্রন দাও পার্কে ছড়াও যুঁইফুল ঘাস অনিদ্র, জোড়াখুন হোক একটু ভদ্র কবিরা লিখুক দু’এক ছত্র প্রেমের গান! হে মেঘ, প্লাবন বৃষ্টি দাও গলাকাটা দিন সুদূরে সরাও- নারীর মতো পেটে তুলে নাও সুসন্তান! ক্ষণিক আমরা, ভালোবাসা থাক পথে পরাজিত হাওয়া সরে যাক পাতা ঝরাদের দলীয় ঝগড়া, অসম্মান! যা কিছু অমল ধবল […]
ডোরেমন প্রচার বন্ধ করা প্রসঙ্গে-১
বেশ কিছুদিন আগে শিশুদের শিক্ষা বিষয়ে লিখেছিলাম । লেখার শেষ অংশে জাপানী কার্টুন ডোরেমন (যার জাপানী উচ্চারন ডরাইমন) প্রচার বিরোধী এক ব্যক্তির ইউটিউব ভিডিও র প্রতিক্রিয়া হিসাবে লেখার প্রতিশ্রুতি দিয়েছিলাম ।ইউটিউবে কত রকম ভিডিওই তো আছে তা নিয়ে লিখতে হবে কেন – এ ভেবে আর লেখা হয় নি । গত ৩ফেব্রুয়ারী ২০১৩ সংসদে একজন সাংসদের […]


