জোছনায় হাঁটতে হাঁটতে
যখন বহুদূর পেরিয়ে এসেছি
কাঁধের ওপর হাত রাখলেন জীবনানন্দ,
সামনের শস্যক্ষেত দেখিয়ে বললেন,
নিড়ানি দাও,
সন্তান হবে, না হয় শস্য হবে।
আমি বললাম, চাবিটা দিন
এ শস্যক্ষেতে প্রবেশ করতে চাবি লাগে,
হেমন্তের হিমমাখা চাবিটা তিনি
চিবিয়ে খেয়ে ফেললেন আমার সামনেই,
পকেট থেকে রুমাল বের করে
তার গিঁট থেকে খুলে দিলেন
বনলতার প্রেম।
বললেন, সব হয়, প্রেম ছাড়া কবিতা হয় না
Related Articles
একেবারে ডুবে যেতে চাই
কবিতার মদে ডুবে যেতে চাই, নিমজ্জিত হয়ে যেতে চাই- আপাদমস্তক ডুবে যেতে চাই এই ঘোরে, টাইটানিকের চেয়েও বেশি অতল গভীরে পুরেপুরি নিমজ্জিত হয়ে যেতে চাই- গলূই-মাস্তুলসহ একেবারে ডুবে যেতে চাই এই জলে। এই জলে সম্পূর্ণ হারতে চাই আমার ঠিকানা সম্পূর্ণ ডোবাতে চাই আমার শরীর একেবারে এই জলে, এই অতল গভীরে মিশে যেতে চাই। একেবারে ডুবে […]
দাঁড়াও
মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধ্যে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও […]
বাঙালির নববর্ষ
আজকের এ প্রভাত ঘোষণা করেছে যে সূর্য, দুই বাহু প্রসারিত করে আমরা সবাই আজ আলিঙ্গন করব তাকে। আমরা ঝাঁপিয়ে পড়ব তার বুকে, আমরা তাকে জড়িয়ে ধরব ছোট্ট শিশুরা যেভাবে জড়িয়ে ধরে তার মাকে। আজ পহেলা বৈশাখ। আজ বাঙালির জন্মদিন।… ‘এসো হে বৈশাখ, এসো এসো।’ বাংলার আকাশে-বাতাসে আজ শুধু তাপস-নিশ্বাস। আজকের এই পোয়াতি আকাশ প্রসব করেছে […]

