ভীষণ ক্ষুধার্ত, ভীষণ তৃষিত।
দিন যায় অনাহারে। অক্ষর বর্জিত
জ্বলন্ত সময়। ব্রাত্য মানুষের গল্প
কে লেখে?_ যেটুকু লেখা হয় অতীব সামান্য, অল্প
নিকট স্মৃতির মধ্যে জেগে আছে একটি ঘটনা। বাকি সব গৌণ।
মাতৃভাষায় যে শব্দ কাম, তথা যৌন
উথালপাতাল হলো বৃষ্টির সন্ধ্যায়।
মেঘের গর্জন। জলের নষ্টামি। বারান্দায়।
নস্টালজিয়ার নিম্নচাপ-উচ্চচাপ আছে। ভাবানুষঙ্গে হঠাৎ
জড়ো হলে বেড়ে যায় প্রবণতাময় সন্ধ্যা, রাত
Related Articles
মর্মর বেদনার কথা
শনিবারে যেতে বলেছিলে কি কারণে যাবো, বলোনি আমাকে রবিবারে অফিস থাকায় হলো না যাওয়া। সোমবারে মিটিং ছিলো সকাল থেকে যাচ্ছে তাই এক মন্ত্রীর সাথে। মঙ্গলবারে প্রচ- দাঁতের ব্যথায় সাথে ছিলো মাথা ধরা। যাইনি অফিসে। বুধবারে যথেষ্ট চিন্তায় ছিলেম প্রমোশন নিয়ে। বৃহস্পতিবারে আমার ব্যক্তিগত সহকারী সুশ্রী মেয়েটি, ট্রেনে উঠতে গিয়ে শেষ অব্দি চলে গিয়েছিলো না ফেরার […]
ঢিল
দেখলুম তোকে মধ্যবয়সিনী মাটি থেকে পাথর-টুকরো তুলে বোরখা থেকে মুখ বের করে তুই ছোঁড়ার জন্য একটু হেলেছিলি কপালে রেখায় জমা ঘৃণা চিবুকে কাঁপছে তোর ক্রোধ জীবনে প্রথমবার পথে নেমেছিস যে-ইঁট ছুঁড়বি তুই তার তো কারণ অনেক উদ্দেশ্য বিশাল ওই একটি ঢিল ছুঁড়ে ভাঙছিস তোর চারিদকে তোলা রাষ্ট্রের পুরুষালি সমাজ ও ধর্ম ইত্যাদির প্রাকার পরিখা ঘেরাটোপে […]
গভরমেন্টের টাকা
[ মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রিয় মুহিত ভাইকে, তাঁর আশি বছর পূর্তিতে এই কবিতাটি তাঁকে উৎসর্গ করা হলো।] আম উঠেছে, জাম উঠেছে, কাঁঠাল পাকা-পাকা, কিন্তু কিছুই কেনা যাচ্ছে না, পকেটে নেই টাকা। ‘কোথায় পাবো টাকা? কোথায় গেছে টাকা?’ ধমক দিয়ে বাবা বললেন, ‘পকেট আমার ফাঁকা।’ মায়ের কথা কী আর বলবো, টাকার কথা শুনে- […]

