জন্মান্ধ বললে ভুল হবে৷ ইদানীং আমার চোখ
ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে
বাতাস কি মুখরিত, আর্তনাদে?
সঞ্জয়, যুদ্ধের গতি কোন দিকে?
পাণ্ডবরা কী রচনা করেছে বূ্হ্য? অর্জুণ কী এখনো
কুরুক্ষেত্রে?
কোন্ মন্ত্রবলে প্রতিপক্ষ দুর্জয়, সঞ্জয়?
বলো, তবে কী শূন্য হাতে কেবলি বিলাপ, আমার? গর্ভগৃহে
পালিয়ে জীবন? না-কি
অন্ধতাই জীবন, করুণাঘন মৃত্যু?
Related Articles
তমসার তীরে নগ্ন শরীরে
চিত্ত উতলা দশদিকে মেলা সহস্র চোখ আমাকে এবার ফিরিয়ে নেবার জন্য এসেছে? আর দুটো দিন করুণ রঙিন পথ ঘুরে দেখা হবে না আমার? পুরোনো জামার ছিঁড়েছে বোতাম? তমসার তীরে নগ্ন শরীরে দাঁড়ালাম আমি পাশে নেই আর মায়া-সংসার আকাশে অশনি নদীটি এখন বড় নির্জন জলে শীত ছোঁওয়া কে জানে কোথায় ন্যায়-অন্যায় সহসা লুকালো এক অঞ্জলি জল […]
কবুতর
১৭. কবুতর প্রতীক্ষায় থেকো না আমার আমি আসবো না, থাকলো কথার কবুতর কখনো বাইষ্যা মাসে পেয়ে অবসর নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা, আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে বেদনার অনুকূলে প্রবাহিত আমার […]
রাজকাহিনী
ধন্য রাজা ধন্য, দেশজোড়া তার সৈন্য ! পথে-ঘাটে-ভেড়ার পাল। চাষীর গরু, মাঝির হাল, ঘটি-বাটি, গামছা, হাঁড়ি, সাত-মহলা আছে বাড়ি, আছে হাতি, আছে ঘোড়া। কেবল পোড়া মুখে পোরার দুমুঠো নেই অন্ন, ধন্য রাজা ধন্য। ঢ্যাম কুড় কুড় বাজনা বাজে, পথে-ঘাটে সান্ত্রী সাজে। শোনো সবাই হুকুমনামা, ধরতে হবে রাজার ধামা। বাঁ দিকে ভাই চলতে মানা, সাজতে হবে […]

