এক পা এগিয়ে দুই পা পিছানো
এই খেলা আর নয়
যাদের রক্তে উঠেছে সূর্য
গেয়ে ওঠো তারই জয়।
যেতে হবে বহুদূর
দূরের নকিব ভাবছে তোমাকে
বুক কাঁপে দুরুদূর।
ভয়ের মাসুল দিয়েছো অনেক
জয়ের মাল্য চাই
এসো একবার এই প্রান্তরে
বিজয়ের গান গাই।
জয়ের চিহ্ন তোমার ললাটে
ঘাম হয়ে গেছে নেমে
সঙ্গীত কতো বেজেছে আকাশে
পা কেন থাকবে থেমে।
গাও পতাকার গান
ওই পতাকায় আঁকা আছে
কতো অশ্রু ও অভিমান।
Related Articles
প্রত্যেক তৃতীয় চিন্তা
মানুষের মতো চোখ, বিস্ফোরণ, সমাধির মতো শূন্যে প্রচ্ছন্ন কপাল পদচুম্বনের মতো ভালোবাসা ভিতরে রয়েছে ভালোবাসা তিনশো মাইল দূরে গিয়ে আলিঙ্গন করে দূর থেকে ভালোবাসা দেখে যেতে লোভ হয়, শরীর লুকোতে চায় জ্যোৎস্নালোকে, তবুও জ্যোৎস্নায় স্পষ্ঠ ছাড়া পড়ে এত স্পর্শকাতরতা। গোলাপের মতো এক ধানক্ষেত, পুরুষ নামের সব নদী বড় চেনা লাগে, দুঃখে কোনো পাপ নেই- যত […]
ঝড় বাতাস
ঝড় বাতাস বয়ে যায় তাপদাহের অবসরে ক্ষন্দিত পৃথিবী তবুও তার ছোয়া পায় না অবসন্ন, হে বিধাতা! প্রাথনার প্র্তিটি অক্ষরে আমাদের দাও পবিত্রতা। ম্রিয়মান সত্তাকে আঘাত করেছি তবুও লাভ ক্ষতির হিসাব মিলে না ব্যস্ততায় চোখ আজ অন্ধ পুজি করে কল্পিত বাস্তবতা ঝড় বাতাস বয়ে যায়, সময়ের দিকে স্বার্থপরতা তাতে যোগায় নতুন বাতাস হে বিধাতা, […]
হাতেমতাই
হাতের কাছে ছিল হাতেমতাই চূড়োয় বসিয়েছি তাকে দুহাত জোড় করে বলেছি ‘প্রভু দিয়েছি খত দেখো নাকে। এবার যদি চাও গলাও দেব দেখি না বরাতে যা থাকে – আমার বাঁচামরা তোমারই হাতে স্মরণে রেখো বান্দাকে!’ ডুমুরপাতা আজও কোমরে ঝোলে লজ্জা বাকি আছে কিছু এটাই লজ্জার। এখনও মজ্জার ভিতরে এত আগুপিছু! এবার সব খুলে চরণমূলে ঝাঁপাব ডাঁই […]

