দুদিনেই সাঙ্গ হয়ে গেল সহস্র বছর, এতো স্বাদ এতো কথা
কাঁদছে মুহূর্তগুলি কাকে বলি একটু দাঁড়াও;
বৃথা এ প্রার্থনা, জীবন নিষ্ঠুর বড়ো অপেক্ষা জানে না
তবু তারই কাছে হাত পেতে আছি, তারই কাছে নত।
সব মোম ক্ষীণ হয়ে যেতে যেতে কাঁপে
শুধু শিখা
গুনে গুনে দেখি এই পুরনো পালক ঝরাপাতা
সমস্ত কথার ভার তুলে নিচ্ছি, আর দুঃখ নয়
পাথরের দীর্ঘ শ্বাসে ভারী হয়ে ছিলো, সারা বন
এবার তা হলে হোক ঝুম বর্ষা, চৈত্রে শ্রাবণ।
Related Articles
লেখা আমার মা,
লেখা আমার মা, আমায় ছেড়ে যেন তুমি কোথাও যেও না …. এই যে এত আলস্য আর নিজেকে এত ঘৃণা ঘোষিত নির্বিবেক থেকে অমানদক্ষিণা, এ-সব থেকে নিষ্ক্রমণের তেমন কোনো ভূমি থাকলে পরে সেই মাটিতে পৌঁছে দিও তুমি। লেখা আমার মা, আঁচল দিয়ে আগলে রেখো, কোথাও যেও না। বাতাস যদি নিজেকে দেয় বীজন গন্ধ যদি নিজের ঘ্রাণে […]
ক্রমাগত
এইভাবে হতে থাকে ক্রমাগত কেউ মারে কেউ মার খায় ভিতরে সবাই খুব স্বাভাবিক কথা বলে জ্ঞানদান করে এইদিকে ঐ দিকে তিন চার পাঁচ দিকে টেনে নেয় গোপন আখড়ায় কিছু-বা গলির কোণে অ্যাসফল্ট রাজপথে সোনার ছেলেরা ছারখার অল্প দু-চারজন বাকি থাকে যারা তেল দেয় নিজের চরকায় মাঝে মাঝে খড়খড়ি তুলে দেখে নেয় বিপ্লব এসেছে কতদূর এইভাবে, […]
প্রতিশোধের মালি
আমায় ঘৃণা দাও, তোমায় এক জোড়া রক্ত গোলাপ তুলে দেবো- সেই পুস্পবক্ষ ছিঁড়ে বেড়িয়ে আসবে তিনশটি সাপ, ফণায় ফণায় চেখে নেবে শরীরী রক্ত তোমার চোখ, পাঁজর, কুমিরি হৃদয়; তোমার ঘৃণা পরাজিত হবে সেদিন আমার ভালবাসা এতটাই বিষধর !! ফুল নেবে, ফুল- বেগুনি- গেরুয়া গোলাপ ফুল; আমায় ঘৃণা দাও, আমি নিষিদ্ধ গোলাপের মালি ।। […]

