নীল বৃষ্টি
-ধুসরপ্রজাপতি,
সব দুঃখগুলো ডানা মেলে
যেদিন উড়ে যাবে
বুঝবে সেদিন বৃষ্টি হবে,
বৃষ্টির রং হবে লাল,
যেমনটি কৃষ্ণচূড়া পুরো গাছটা
ঢেকে ফেলে তার রং দিয়ে,
যেদিন সব সম্পর্কের সঙ্গা
শুধু একটাই হবে,
সেদিন যেন বৃষ্টি হবে,
বৃষ্টির রং হবে সাদা,
যেমনটি কাশফুল ছেয়ে
থাকে চরের উপুকুল,
যেদিন তুমি আমাকে দেখতে পাবে
তোমার চাওয়া প্রিয় রঙে,
সেদিন যেন বৃষ্টি হবে,
শুভ্রতার মাঝে নীল যেমন
রঙের খেলায় মেতে উঠে তেমনি,
হে বৃষ্টির রং হবে নীল…!!
Related Articles
চির অনাবৃতা হে নগ্নতমা
চির অনাবৃতা হে নগ্নতমা নদীর জল তোমাকে যেভাবে পেয়েছে আমি সেভাবে পাই নি! লাক্স সাবান যেভাবে তোমাকে ছুঁয়েছে আমি সেভাবে ছুঁইনি। মেডলিন লিপস্টিক যেভাবে তোমাকে চুমু খেয়েছে আমি সে সুযোগ পাই নি। প্রসাধন ঘরের চারদেয়াল তোমাকে যেভাবে দেখেছে আমি সেভাবে তোমাকে দেখিনি। গাঢ় অন্ধকার যেভাবে তোমাকে আলিঙ্গন করেছে আমি তো তা পারি নি। দিনের আলো […]
আমি আর আসবো না বলে
আর আসবো না বলে দুধের ওপরে ভাসা সর চামোচে নিংড়ে নিয়ে চেয়ে আছি। বাইরে বৃষ্টির ধোঁয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে। কেন এতো বুক দোলে? আমি আর আসবো না বলে? যদিও কাঁপছে হাত তবু ঠিক অভ্যেসের বশে লিখছি অসংখ্য নাম চেনাজানা সমস্ত কিছুর। প্রতিটি নামের শেষে, আসবো না। পাখি, আমি আসবো না। নদী আমি […]
নতুন সংসার
জীবনের বোঝা কাঁধে প্রতিদিন পথ চলি আমি; জীবনটা দামি নয়, মনে হয় বোঝাটাই জীবনের চেয়ে ঢের দামি! কেউ কেউ প্রশ্ন করে, কত এই বোঝার ওজন? নিরুত্তর পথ চলি, পথে পথে সঙ্গী অগণন। নগর পেরিয়ে যাই, পেয়ে যাই শালতমালের পর বুড়ো বটমূল, সূর্যাস্তের পরপারে সুদূরে মিলিয়ে যাই কাশ-শাদা চুল। নিজেকে দেখতে গিয়ে ছুঁয়ে দেখি আপন সুরত, […]

