আজ আর কেউ নেই , ঘুমন্ত ঘরের নীল জল ,
ঠান্ডা বারান্দায় গায়ে মধ্যরাত দেবতার দীপে –
হাতে খেলে যায় হাওয়া ।
আজ চুপ করে ভাবো , এই রাত মৃদুজলঢেউ ,
বড়ো একাকিনী গাছ , মাঝে মাঝে কার কাছে যাব ,
ঘুমায় ঘরের গায়ে ছায়াময় বাহিত প্রপাত
বুকে খেলে যায় হাওয়া ।
দুইজনে পাশাপশি,মাঝে কি পথিক নেই কোনো,
এখন বসন খোলো , দেবতা দেখুক দুই নয়নে,
শিশিরে পায়ের ধবনি সুদূরতা অধীর জলধি
শুধু বয়ে যায় হাওয়া ।
আজ আর কেউ নেই , মাঝে মাঝে কার কাছে যাব ।
Related Articles
আমিও তো অটোগ্রাফ চাই
আমিও তো অটোগ্রাফ চাই, আমিও তো লিখতে চাই তোমাদেরই নাম হৃদয়ের গভীর খাতায় তোমাদের একেকটি স্বাক্ষর আমিও খোদাই করতে চাই স্মৃতিতে, সত্তায়। শুধু এই মানুষের অনবদ্য নাম জুঁই, চাঁপা, শিউলির মতো আমিও তো চাই মর্মে ফোটাতে আমার; ভালেবেসে কেউ যদি লেখে নাম, কেউ যদি একটিও অটোগ্রাফ এঁকে দেয় এই মলিন কাগজে তাকে আমি করে তুলি […]
হাসন্ রাজার বাড়ি
গাঁয়েতে এয়েছে এক কেরামতি সাহেব কোম্পানি কত তার ঢ্যাঁড়াক্যাড়া-মানুষ না পিপীলিকা, যা রে ছুটে যা যা রে যা দ্যাখ গা খোলা হুরীর নাচন আর ভাঁড়ের কেরদানি এখেনে এখন শুধু মুখোমুখি বসে রবো আমি আর হাসন্ রাজা। আলাভোলা হাওয়া ঘোরে, তিলফুলে বসেছে ভোমর উদলা নদীটি আজ বড়ই ছেনালি বিষয় বুঝলে দাদা, ভুলাতে এসেছে ও যে দুলায়ে […]
হিমযুগ
শরীরের যুদ্ধ থেকে বহুদূর চলে গিয়ে ফিরে আসি শরীরের কাছে কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে- শিশিরে ধুয়েছো বুক, কোমল জ্যোঃস্নার মতো যোনি মধুকূপী ঘাসের মতন রোম, কিছুটা খয়েরি কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে- আমার নিশ্বাস পড়ে দ্রুত, বড়ো ঘাম হয়, মুখে আসে স’তি কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে। নয় ক্রুদ্ধ যুদ্ধ, ঠোঁটে […]

