সময় ঝরিয়া পড়ে নির্জন দুপুরে
যেখানে বসিয়াছিলে একদিন মুখোমুখি,
তোমার চুলের গন্ধ বাসি হয়ে ধুলো হয়ে উড়ে
ক্লান্ত ক’রে দিয়ে যায় যেখানে সূর্যের গান,
তোমার আমার সেই ছোট চিলে ঘরে।
সময় ঝরিয়া পড়ে শব্দ তার শুনি
আনমনে স্মৃতি থেকে চুমুগুলি তুলে এনে গুনি
কত তারা? …তারপর সব গোনা হয়ে গেলে
চোখ মেলে আবার তাকাই ;
সময় ঝরিয়া পড়ে, শূন্য ঘর, কাছাকাছি কোনো ঠোঁট
কোনো চোখ নাই।
Related Articles
কালের কলস
অনিচ্ছায় কতকাল মেলে রাখি দৃশ্যপায়ী তৃষ্ণার লোচন ক্লান্ত হয়ে আসে সব, নিসর্গও ঝরে যায় বহুদূর অতল আঁধারে আর কী থাকলো তবে হে নীলিমা, হে অবগুণ্ঠন আমার কাফন আমি চাদরের মতো পরে কতদিন আন্দোলিত হবো কতকাল কতযুগ ধরে দেখবো, দেখার ভারে বৃষের স্কন্ধের মতো নুয়ে আসে রাত্রির আকাশ? কে ধারালো বর্শা হেনে অসংখ্য ক্ষতের সৃষ্টি করে […]
অভিমান
কাছে যতটুকু পেরেছি আসতে, জেনো দূরে যেতে আমি তারো চেয়ে বেশী পারি। ভালোবাসা আমি যতটা নিয়েছি লুফে তারো চেয়ে পারি গোগ্রাসে নিতে ভালোবাসা হীনতাও। জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাঁটি। অতল নিষেধে ডুবতে ডুবতে ভাসি, আমার কে আছে একা আমি ছাড়া আর ?
কাইয়ুমের জন্যে
চলে যাচ্ছো? যেয়ো না, দাঁড়াও। দাঁড়াবে না? যাবেই তাহলে। চিত্রপটে শেষ টান দিয়ে যাও। যা ছিলো বলার যাও বলে। নৌকোর গলুই চোখে জল ফিরে তুমি দেখবে না আর? আজ মাটি খুঁড়ছে শাবল, পরে নিচ্ছো কাফন তোমার। মাটিতেই ফিরে যাও তবে_ একে তুমি ভালোবেসেছিলে, এরই রঙ রেখার বৈভবে পট পরে পট এঁকেছিলে। এখন যে নিয়েছো কাফন, […]

