সময় ঝরিয়া পড়ে নির্জন দুপুরে
যেখানে বসিয়াছিলে একদিন মুখোমুখি,
তোমার চুলের গন্ধ বাসি হয়ে ধুলো হয়ে উড়ে
ক্লান্ত ক’রে দিয়ে যায় যেখানে সূর্যের গান,
তোমার আমার সেই ছোট চিলে ঘরে।
সময় ঝরিয়া পড়ে শব্দ তার শুনি
আনমনে স্মৃতি থেকে চুমুগুলি তুলে এনে গুনি
কত তারা? …তারপর সব গোনা হয়ে গেলে
চোখ মেলে আবার তাকাই ;
সময় ঝরিয়া পড়ে, শূন্য ঘর, কাছাকাছি কোনো ঠোঁট
কোনো চোখ নাই।
Related Articles
স্রোতে রাজহাঁস আসছে
পুনর্বার স্রোতে ভাসছে হাঁস, ভাসতে দাও কোমল জলের ঘ্রাণ মাখুক হাঁসেরা; বহুদিন পর ওরা জলে নামছে, বহুদিন পর ওরা কাটছে সাঁতার স্রোতে রাজহাঁস আসছে, আসতে দাও, বহুদিন পর যেনো রোদ আসছে, আসতে দাও নত হতে দাও আকাশকে, আর একটু নত হোক আলো আর একটু নির্জন হোক অন্ধকার ! আর তুমি পরে নাও তোমার গহনা, দুল […]
যমুনাবতী
নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে! নোটন নোটন পায়রাগুলি খাঁচাতে বন্দী- দুয়েক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন দিই! হায় তোকে ভাত দেবো কী করে যে ভাত দেবো হায় হায় তোকে ভাত দিই কী দিয়ে যে ভাত দিই হায় ‘নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার […]
আমি চলে যাচ্ছি
জয় করবার মতো একটি মনও যখন আর অবশিষ্ট নেই, তখন আমার আর বসে থেকে কী প্রয়োজন? আমি যাই। তোমরা পানপাত্র হাতে হোয়াং হো রেস্তোঁরার নির্জনতায় মৃদু আলোর নিচে বসে মৃদুলের গান শোনো, আমি যাই। মহাদেব-নীলা-অসীম-অঞ্জনা-কবীর-বদরুন আমি যাই, ইয়াহিয়া, আমি চললাম। এই-যে নাসরিন, আমি আসি। যদি কোনোদিন এই রাত্রি ভোর হয়, যদি কখনো আবার সূর্য ওঠে […]

