আধখানা মুখ বাইরে রেখো, আধখানা মুখ অন্ধকারে,
দূর থেকে যেন সবাই তোমায় দেখতে পারে।
ঘুম যদি পায় রাত্রিবেলা, শীতের জটিল অন্ধকারে,
জ্বেলে নিয়ো তাপ উড়কি পাতায়, শুকনো খড়ে।
দূর থেকে তাপ দেখতে পাব, আগুনের জ্বালা অন্ধকারে,
হঠাৎ পথে কী দস্যুতা রে!
কেড়ে নিয়ে যায় ঝরনার মতো ছুটে চলে যায় অন্ধকারে
নিয়ে যায় সব অস্থি-মজ্জা-মাংস কেড়ে।
এখন ওদের সঙ্গে যাব, ভীষণ তরল অন্ধকারে
অস্তিত্বের কিনারপাড়ে।
আধখানা মুখ বাইরে রেখো, আধখানা মুখ গোপন ঘরে
গলে পড়ে যায়, গলে পড়ে যায়, ঝরে পড়ে যায় অন্ধকারে।
Related Articles
আমরা তো অল্পে খুশি
আমরা তো অল্পে খুশি,কী হবে দুঃখ করে?আমাদের দিন চলে যায়সাধারণ ভাতকাপড়ে। চলে যায় দিন আমাদেরঅসুখে ধারদেনাতেরাত্তিরে দুভায়ে মিলেটান দিই গঞ্জিকাতে। সবদিন হয়না বাজার,হলে হয় মাত্রাছাড়া –বাড়িতে ফেরার পথেকিনে আনি গোলাপচারা। কিন্তু পুঁতব কোথায়?ফুল কি হবেই তাতে?সে অনেক পরের কথাটান দিই গঞ্জিকাতে। আমরা তো অল্পে খুশি,কী হবে দু : খ করে?আমাদের দিন চলে যায়সাধারণ ভাতকাপড়ে। মাঝে […]
চে গুয়েভারার প্রতি
চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা আত্মায় অভিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়- বোলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা তোমার ছিন্নভিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্যখান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা চোখ দুটি চেয়ে আছে সেই দৃষ্টি এক […]
অবুঝের সমীকরণ
কবিতা বোঝে না এই বাংলার কেউ আর দেশের অগণ্য চাষী, চাপরাশী ডাক্তার উকিল মোক্তার পুলিস দারোগা ছাত্র অধ্যাপক সব কাব্যের ব্যাপারে নীরব! স্মাগলার আলোচক সম্পাদক তরুণীর দল কবিতা বোঝে না কোনো সঙ অভিনেত্রী নটী নারী নাটের মহল কার মনে কাতোটুকু রঙ? ও পাড়ার সুন্দরী রোজেনা সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে কবিতা বোঝে না! কবিতা […]

