সন্ধ্যারাতে চতুর্দিকে চেঁচিয়ে মরে ফেউ।
মরুক। তোর কাজে
বিঘœ কেন ঘটবে, তোর হাতের কলম কেউ
কাড়তে পারবে না যে।
দৃশ্য বটে পালটে যায়, রাত্রি হয় ঘোর।
তখনও ফেউ ডাকে।
ডাকুক, ডেকে মরুক। তাতে ভাবনা নেই, তোর
কলম যদি থাকে।
ঘরের মধ্যে একলা তুই, বাহিরে ঘুরে যায়
আতঙ্কের ঢেউ;
এদিকে দেখি টেবিলে আলো। ওদিকে শুনি ঠায়
চেঁচিয়ে মরে ফেউ।
Related Articles
মহারাজ, আমি তোমার
মহারাজ, আমি তোমার সেই পুরনো বালক ভৃত্য মহারাজ, মনে পড়ে না? তোমার বুকে হোঁচট পথে চাঁদের আলোয় মোট বয়েছি, বেতের মতো গান সয়েছি দু’হাত নিচে, পা শূন্যে- আমার সেই উদোম নৃত্য মহারাজ, মনে পড়ে না? মহারাজ, মনে পড়ে না? মহারাজ, চাঁদের আলোয়? মহারাজ, আমি তোমার চোখের জলে মাছ ধরেছি মাছ না মাছি কাঁকরগাছি একলা শুয়েও […]
প্রতীক্ষা
এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে- কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করবো… এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি ব’সে আছি- হয়তো কেউ বলেছিলো, “অপেক্ষা ক’রো একসঙ্গে বেরুবো।” এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের […]
জীবনের হিসাব
বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?” বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে। বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!” খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে? বল্ত […]

