বর্ষা হচ্ছে জীবনের প্রথম আনন্দ, আজো আমি
বর্ষায় উন্মাদ,
আজো আমি বর্ষামত্ত ঘোরলাগা পল্লীর বালক
বর্ষায় আবার আমি ফিরে পাই ত্বক ও জিহ্বার স্বাদ;
কিন্তু কেউ কেউ আছে বর্ষায় বিমুখ, জল কাদা, বৃষ্টি দেখে
ত্যক্ত ও বিরক্ত।
সেইসব অতি নাগরিক কোনো মানুষের কাছে বর্ষা নিঃশেষিত
বহুকাল আগে শেষ হয়ে গেছে সেই বৃষ্টির আমোদ
আমি জানি বর্ষা হচ্ছে কামময় কিষাণের ঘর
সব জলচর প্রাণীদের মিলনের ঋতু,
সিক্ত ও মুখর হয়ে ওঠে তারা থৈ থৈ বর্ষার সৌরভে
বর্ষা হচ্ছে বিরহী যক্ষের হৃদয় ছাপানো প্রেমের কবিতা;
বর্ষা সেই প্রাণের অঙ্কুর, ফসলের আদি বীজ,
আলস্য শিথিল দুটি শিহরিত দেহের সাঁতার,
বর্ষা তাই নগ্ননত, উতরোল, উন্মুল জীবন
আমি তার সব সুখ, সব গন্ধ, দুঃখ নিতে চাই।
Related Articles
জন্মে জন্মে যেন
এই দেশ আমাকে যে এতো ভালোবাসে, এই মাটি এতো তার বুকের মমতা দিয়ে আগলে রাখে, ছায়া দেয় সিক্ত করে আমার জীবন; এই লতাগুল্ম ফুল ও উদ্ভিদ, এই পাখি ও পতঙ্গ রাখালের মর্মরিত বাঁশি রাখালের উদাসীন গান আমাকে এতো যে মাতিয়ে রাখে, এতো যে উদ্বুদ্ধ করে আমি আজ সেই ভালোবাসার জন্য অশ্রুজল ফেলি বড় ইচ্ছা করে […]
সেই সুখ
প্রতি মুহূর্তে বদলায় জীবন পৃথিবী অনুভব করে বিচিত্র অভিজ্ঞতা পাখিরাও এ ডালে ও ডালে ঘুরে ঘুরে দেখে কখনও আটকে যায় মাঝ মাঠে শিকারি সঠিকভাবে চলতে বাধা পায় বদলে যায় তার স্নায়ু হাতের আঙ্গুল নিশানা মস্তিষ্কের হোঁচটও খায় কখনও। কিন্তু কি আশ্চর্য একমুহূর্ত এলো এখানে আমার জীবনে যা লিখা হয়ে গেল নিদ্বর্িধায় হৃদয়ের খাতায় রচিত হলো […]
প্রশ্নবিদ্ধ মৃত্যু
কে বলেছে থাকব না ? দেহ থেকে আগুনপাখিটা একদিন উড়ে যাবে তার মানে তো এই নয়, থাকব না । যেভাবে ছিলাম সেভাবেই থাকব তোমাদের মাঝে, শুধু দেহটাই থাকবে না । রয়ে যাব- তীব্র ভালবাসার কোন মুহূর্ত হয়ে, অথবা জ্বলন্ত ঘৃণার মাঝে, জানি,না থাকলেও আড্ডায় শুধু একবারের জন্য হলেও আমার অনুপস্থিতি ভিজিয়ে যাবে বুকের বক্র-ত্রিভুজ । […]

