তুমি এবার আমায় লহো হে নাথ,লহো।
এবার তুমি ফিরো না হে–
হৃদয় কেড়ে নিয়ে রহো।
যে দিন গেছে তোমা বিনা
তারে আর ফিরে চাহি না,
যাক সে ধুলাতে।
এখন তোমার আলোয় জীবন মেলে
যেন জাগি অহরহ।
কী আবেশে কিসের কথায়
ফিরেছি হে যথায় তথায়
পথে প্রান্তরে,
এবার বুকের কাছে ও মুখ রেখে
তোমার আপন বাণী কহো।
কত কলুষ কত ফাঁকি
এখনো যে আছে বাকি
মনের গোপনে,
আমায় তার লাগি আর ফিরায়ো না,
তারে
আগুন দিয়ে দহো।
Related Articles
যদি এ আমার হৃদয়দুয়ার
যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু ॥ যদি কোনো দিন এ বীণার তারে তব প্রিয়নাম নাহি ঝঙ্কারে দয়া ক’রে তবু রহিয়ো দাঁড়ায়ে, ফিরিয়া যেয়ো না প্রভু ॥ যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে বজ্রবেদনে জাগায়ো আমারে, ফিরিয়া যেয়ো না […]
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়–
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়– জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥ অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা, আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ॥ তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে, তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে। নীরব তোমার চরণধ্বনি শুনায় তারে আগমনী, […]
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই গানখানি– বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥ তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে আঁখি তব ছলোছলো, এই বহু মানি॥ চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, তখনি চলিয়া যাব শেষ হবে খেলা। আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো নব পথিকেরই গানে নূতনের বাণী॥ diyegenu ei bosonter ei gan khani

