হে ক্ষণিকের অতিথি,
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ চাহিয়া ॥
কোন্ অমরার বিরহিণীরে চাহ নি ফিরে,
কার বিষাদের শিশিরনীরে এলে নাহিয়া ॥
ওগো অকরুণ, কী মায়া জানো,
মিলনছলে বিরহ আনো।
চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে
মনভুলানো মোহনতানে গান গাহিয়া ॥
Related Articles
ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী
ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী। কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥ তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো– তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥ মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া– তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। ভাঙল যাহা পড়ল ধুলায়যাক্-না চুলায় গো– ভরল যা তাই […]
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা— তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা ।। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায় তার কানে কানে কী যে কহে যায়— তাই আধো শুয়ে আধো বসিয়ে ভাবিতেছে কত কথা ।। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি— সারা দিন ধ’রে বকুলের […]
বড় আশা করে এসেছি গো
বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরাইও না জননী। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে চরণও তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব । তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায় কেঁদে কেঁদে কোথা বেড়াব ঐ যে হেরী তমশ ঘন […]

