যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু
দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন এ বীণার তারে তব প্রিয়নাম নাহি ঝঙ্কারে
দয়া ক’রে তবু রহিয়ো দাঁড়ায়ে, ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে
বজ্রবেদনে জাগায়ো আমারে, ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোনো দিন তোমার আসনে আর-কাহারেও বসাই যতনে,
চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেয়ো না প্রভু ॥
Related Articles
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে রাজার দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি– ঘাতক সৈন্যে ডাকি ‘মারো মারো’ ওঠে হাঁকি । গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর– মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর ! এ পানপাত্র নিদারুণ বিষে ভরা দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা ।। রাগ: মিশ্র ইমন […]
তোমারি নাম বলব নানা ছলে,
তোমারি নাম বলব নানা ছলে, বলব একা বসে আপন মনের ছায়াতলে ॥ বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়, বলব মুখের হাসি দিয়ে, বলব চোখের জলে ॥ বিনা প্রয়োজনের ডাকে ডাকব তোমার নাম, সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম। শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে ॥ রাগ: খাম্বাজ-বাউল তাল: ত্রিতাল রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২০ রচনাকাল […]
আজি গোধূলি লগনে
আজি গোধূলি লগনে, এই বাদল গগনে তাঁর চরন ধ্বনি আমি হৃদয়ে গনি সে আসিবে আমার মন বলে সারাবেলা অকারন পুলকে আঁখি ভাসে জ্বলে আজি গোধূলি লগনে অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ দিল কি ও অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ লাগিল কি ও রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা […]

