আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে ।।
তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে
ফাগুন আসে ফিরে ফিরে দখিন-বায়ে,
নতুন সুরে গান উড়ে যায় আকাশ-পারে,
নতুন রঙে ফুল ফুটে তাই ভারে ভারে ।।
ওগো আমার নিত্য-নূতন, দাঁড়াও হেসে ।
চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে ।
দিনের শেষে নিবল যখন পথের আলো,
সাগরতীরে যা্ত্রা আমার যেই ফুরালো,
তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে-
শূন্যে আমার উঠল তারা সারে সারে ।।
Related Articles
তুমি আছ কোন্ পাড়া
তুমি আছ কোন্ পাড়া ? তোমার পাই নে যে সাড়া । পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা— এর কাছে কি হৃদয়জ্বালা । তোমার সকল সৃষ্টিছাড়া ।। রাঙা অধর, নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো— এখন পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।। তুমি আছ কোন […]
নির্ভয়
আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে। পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে বাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে; ভাগ্যের পায়ে দুর্বলপ্রাণে ভিক্ষা না যেন যাচি। কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছ, আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথমাঝে দুর্দম বেগে, দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব, চাই না শান্তি, সান্ত্বনা নাহি […]
অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।
অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো ॥ আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ॥ এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী– শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি। দুঃখরাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো ॥ রাগ: ইমনকল্যাণ তাল: কাহারবা […]

