প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান ॥
আরো আলো আরো আলো
এই নয়নে, প্রভু, ঢালো।
সুরে সুরে বাঁশি পুরে
তুমি আরো আরো আরো দাও তান ॥
আরো বেদনা আরো বেদনা,
প্রভু, দাও মোরে আরো চেতনা।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ।
আরো প্রেমে আরো প্রেমে
মোর আমি ডুবে যাক নেমে।
সুধাধারে আপনারে
তুমি আরো আরো আরো করো দান ॥
Related Articles
তুমি এবার আমায় লহো হে নাথ,লহো।
তুমি এবার আমায় লহো হে নাথ,লহো। এবার তুমি ফিরো না হে– হৃদয় কেড়ে নিয়ে রহো। যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ। কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী […]
এ তো খেলা নয়
এ তো খেলা নয়, খেলা নয় । এ যে হৃদয়দহনজ্বালা সখী ।। এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা, এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা সখী ।। কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে, যাই-যাই করে প্রাণ- যেতে পারি নে । যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি- কোথায় নামায়ে রাখি, সখী, এ […]
ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি– এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥ আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি॥ ভালোবাসি, ভালোবাসি– সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে। সেই সুরে বাজে মনে অকারণে ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥ ভালোবাসি, ভালোবাসি– ভালোবাসি, ভালোবাসি– এই সুরে কাছে দূরে জলে […]

