আর কত দূরে আছে সে আনন্দধাম।
আমি শ্রান্ত, আমি অন্ধ,
আমি পথ নাহি জানি ॥
রবি যায় অস্তাচলে
আঁধারে ঢাকে ধরণী–
করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী ॥
অতৃপ্ত বাসনা লাগি
ফিরিয়াছি পথে পথে– বৃথা খেলা,
বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
আজি সন্ধ্যাসমীরণে লহো শান্তিনিকেতনে,
স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি ॥
Related Articles
ও আমার উড়াল পঙ্খী রে
ও আমার উড়ল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকব মাটির ঘরে, আমার চোক্ষে বৃষ্টি পড়ে তোর হইবে মেঘের উপরে বাসা… [ও] আমার মনে বেজায় কষ্ট সেই কষ্ট হইল পষ্ট দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা তোর হইল মেঘের উপরে বাসা ও আমার উড়ল পঙ্খী রে… মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক সুখ-দুঃখ […]
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। আমার যায় বেলা, বয়ে যায় বেলা কেমন বিনা কারণে॥ এই পাগল হাওয়া কী গান-গাওয়া ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে॥ সে গান আমার লাগল যে গো লাগল মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে। ওই আকাশ-ছাওয়া কাহার চাওয়া এমন ক’রে লাগে আজি আমার নয়নে॥
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা ।
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা । আমার যা কথা ছিল হয়ে গেল সারা ।। হয়তো সে তুমি শোন নাই , সহজে বিদায় দিলে তাই – আকাশ মুখর ছিল যে তখন , ঝরোঝরো বারিধারা ।। চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি , আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি । আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে – জনমের […]

