দূরদেশী সেই রাখাল ছেলে
আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে।।
গাইলো কী গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে-
বলো দেখি তোমরা কে তার কথার কেছু আভাস পেলে।।
আমি তারে শুধাই যবে ‘কী তোমারে দিব আনি’-
সে শুধু কয়, ‘আর কিছু নয়, তোমার গলার মালাখানি।’
দিই যদি তো কী দাম দেবে যায় বেলা সেই ভাবনা ভেবে-
ফিরে এসে দেখি ধূলায় বাঁশিটি তার গেছে ফেলে।।
Related Articles
গোধূলিলগনে মেঘে ঢেকেছিল তারা।
গোধূলিলগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা॥ হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই- আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা॥ চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি, আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে- জনমের মতো হায় হয়ে গেল হারা॥ godhuli-gagane-meghe
আজি তোমার কাছে ভাসিয়া যায়
আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার, আজি সহসা ঝরিল চোখে কেন অনিবার? স্মৃতি-জোয়ারে দু-কুল ছেয়ে, দশ বরষ উজান বেয়ে চলেছে প্রাণ তোমারই কাছে মানে না বাধা আর। আজি তোমার কাছে বর্তমান ভেঙ্গে ও ভেসে যায়, আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায়; আজি আমার নয়ন পাশে, এ কী আঁধার ঘেরিয়া আসে, পাষাণভার চাপিয়া ধরে […]
ডাকব না ডাকব না
ডাকব না ডাকব না এমন করে বাইরে থেকে ডাকব না পারি যদি – অন্তরে তার ডাক পাঠাব আনব ডেকে না না না ডাকব না ডাকব না এমন করে বাইরে থেকে দেবার ব্যথা বাজে আমার বুকের তলে নেবার মানুষ জানিনে তো কোথায় চলে ।। এ দেওয়া নেওয়ার মিলন আমার ঘটাবে কে না না না ডাকব না […]

