যেতে দাও যেতে দাও গেল যারা।
তুমি যেয়ো না, তুমি যেয়ো না,
আমার বাদলের গান হয় নি সারা ॥
কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার,
বনের অঞ্চল কাঁপে চঞ্চল– অধীর সমীর তন্দ্রাহারা ॥
দীপ নিবেছে নিবুক নাকো, আঁধারে তব পরশ রাখো।
বাজুক কাঁকন তোমার হাতে আমার গানের তালের সাথে,
যেমন নদীর ছলোছলো জলে ঝরে ঝরোঝরো শ্রাবণধারা ॥
Related Articles
সকালবেলায় আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী
সকালবেলায় আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী– আন্ বাঁশি তোর, আয় কবি॥ শিশিরশিহর শরতপ্রাতে শিউলিফুলের গন্ধসাথে গান রেখে যাস আকুল হাওয়ার, নাই যদি রোস নাই র’বি॥ এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে, কুন্দের দুল সীমন্তে। কপোতকূজনকরুণ ছায়ায় শ্যামল কোমল মধুর মায়ায় তোমার গানের নূপুরমুখর জাগবে আবার এই ছবি॥ Sakal Belar Aloy Baje
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই– ফিরে ফিরে চলে গেলে তাই॥ তখনো খেলার বেলা– বনে মল্লিকার মেলা, পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥ আজি এল হেমন্তের দিন কুহেলীবিলীন, ভূষণবিহীন। বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি– দিনশেষে দ্বারে বসে পথপানে চাই। Sedin amay bolechile
ভরা থাক, ভরা থাক
ভরা থাক, ভরা থাক… স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থাক, ভরা থাক… মিলনের উৎসবে তায় ফিরায়ে দিও আনি ভরা থাক, ভরা থাক… বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে, বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে। গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুনবানী গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুনবাণী ভরা থাক, ভরা থাক। যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে […]

