তুমি এবার আমায় লহো হে নাথ,লহো।
এবার তুমি ফিরো না হে–
হৃদয় কেড়ে নিয়ে রহো।
যে দিন গেছে তোমা বিনা
তারে আর ফিরে চাহি না,
যাক সে ধুলাতে।
এখন তোমার আলোয় জীবন মেলে
যেন জাগি অহরহ।
কী আবেশে কিসের কথায়
ফিরেছি হে যথায় তথায়
পথে প্রান্তরে,
এবার বুকের কাছে ও মুখ রেখে
তোমার আপন বাণী কহো।
কত কলুষ কত ফাঁকি
এখনো যে আছে বাকি
মনের গোপনে,
আমায় তার লাগি আর ফিরায়ো না,
তারে
আগুন দিয়ে দহো।
Related Articles
আজ শ্রাবণের আমন্ত্রণে
আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে॥ ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে, চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে প্রথম যুগের বচন শুনি মনে নবশ্যামল প্রাণের নিকেতনে। পুব-হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলে কালহারা কোন্ কালের পানে ছুটে॥ 16. Aaj Sraboner Amontrone
সে আমার গোপন কথা শুনে যা ও সখী
সে আমার গোপন কথা শুনে যা ও সখী! ভেবে না পাই বলব কী॥ প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে, গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥ সে যেন আসবে আমার মন বলেছে, হাসির ‘পরে তাই তো চোখের জল গলেছে। দেখ্ লো তাই দেয় ইশারা তারায় তারা, চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥ Se […]
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে কী উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা। ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি ‘এসেছে কি– এসেছে কি। ‘ আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে কী উচ্ছ্বাসে নাচের মাতন লাগল শিরীষ-ডালে স্বর্গপুরের কোন্ নূপুরের তালে। প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, ‘শুনাও দেখি আসে নি কি– আসে নি […]


