এই রাতে
অন্য কিছু নয়
বাতাসে শব্দ শোনো,
শুধুমাত্র বাতাসের শব্দ_
এই দীর্ঘ দীর্ঘায়িত রাতে
অন্যকিছু নয়;
নয় কোনো নিদ্রা রোগী
বৃদ্ধের কাশির শব্দ
কিংবা নয় কোনো সৈনিকের
ভারী বুট, ট্যাংকের ঘর্ঘর;
নিদ্রা ভিভূতেরও চলাফেরা নয়_
শুধু বাতাসের শব্দ_ অন্যকিছু নয়;
আমলকী পাতা ঝরার শব্দও নয়,
আলস্য ওড়ার ঝোপ থেকে উঠে আসা
অবাঞ্ছিত কান্না কোনো_
এমন কি, নবজাতকের কান্না নয়;
শুধু বাতাসের শব্দ, শুধুই বাতাস
দীর্ঘশ্বাস নয়, আর কিছু নয়_
এই রাতে।
Related Articles
এখনও তুমি
ভালবাসা বলতে এখনও তোমাকেই বুঝি ঘৃণা বলতে এখনও তোমাকেই সংসার বলতে এখনও তোমাকে বুঝি সুখ বলতেও আমি এখনও তোমাকে। কতটুকু পশু আছে, কতটা হিংস্রতা কতটা দানব থাকে একজন মানুষের দেহে তোমাকে আমুল ছুঁয়ে-ছেনে আমি সমস্ত জেনেছি তোমার ত্বকের নীচে কতটুকু ক্লেদ, কতটা ধূর্ততা চোখের তারায় তুমি কতটা লুকোও পাপ শরীরের ঘ্রাণ শুঁকে শুঁকে আমি সকল […]
পরানের গহীন ভিতর ৩১
কে করে পরশ তার জীবনের এত জটিলতা? তোমার অধিক টান দেয় বৃক্ষ দেয় বিষলতা; একবার আমারে আছাড় দিয়া সোজা করে ফের, আমারই মতন যারা বেশুমার সন্তান মায়ের। কিসে যে চালনা করে এই দেহ এই ভবিষ্যৎ- কিছুই বুঝি না, দেখি আচানক শেষ হয় পথ; যে পথেই মেলা দেই সেই পথে ভয়ানক ভুত- এ বড় কঠিন জাগা, […]
চুপ করো, শব্দহীন হও
এত বেশি কথা বলো কেন? চুপ করো শব্দহীন হও শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর লেখো আয়ু লেখো আয়ু ভেঙে পড়ে ঝাউ, বালির উত্থান, ওড়ে ঝড় তোমার চোখের নিচে আমার চোখের চরাচর ওঠে জেগে স্রোতের ভিতরে ঘূর্ণি, ঘূর্ণির ভিতরে স্তব্ধ আয়ু লেখো আয়ু লেখো আয়ু চুপ করো, শব্দহীন হও

