আমার চোখে অনেক দুপুর
তোমার চোখে শতেক সন্ধ্যা
নিত্য খেলে হীরের নূপুর ছিপছিপে রজনীগন্ধ্যা
বর্ষা মুখর নিবিড় রাত্রি
এলোমেলো নীরবতা
বেগ আকুল ক্লান্তযাত্রী
অশ্রু কেবল কয়যে কথা
।গানের চেয়ে অধিক সজল
গভীর ঘন দীর্ঘনিশাস
তাইতো খুঁজি শেষ সম্বল
অধিক কিছুর করিনি আশ।
Related Articles
নন্দ'র মা
সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম পেরিয়ে পেরিয়ে উঁচু-নীচু ঢালু মাঠ শিশির ভেজানো কাঁটাতার, গাছপালা আলপথে নেমে আমরা যাচ্ছিলাম ধানখেত ভেঙে আমরা যাচ্ছিলাম ছোটবোন আর মা-বাবা, গ্রামের লোক তার পাশে আমি দুলালী না প্রিয়বালা? বাবা-মা’র ডাক বাড়িতে দুলালী বলে প্রিয়বালা নাম দিয়েছিল পাঠাশালা দু’তিন ক্লাসের লেখা-পড়া সবে শুরু গ্রামে কে বলল […]
সম্পর্ক
তুমি তো জানোই আমি সামাজিক ভাবে কোনও দিন পুরোপুরি তোমার হব না। আমিও তো জানি তুমি আমার একার জন্য নও। তা হোক না। তা আমার বেশি। আমি কী কী চাই? সুর কানে প্রবেশ করবে। হাত সে শান্ত হবে হাতে। শরীর কখনও হবে, কখনও হবে না। সামাজিক ভাবে, বলো, কারো কিছু ক্ষতি আছে তাতে? মনে মনে […]
শিল্প
জমি কেড়ে নেওটাই কাজ ঘর ছাড়া করাটাই কাজ আমাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়াও, তারপর তৈরি করো আমাদেরই বুকের উপরে উঁচু শিল্প, উদ্ধত সমাজ | সঙ্গে কিন্তু পুলিশকেও চাই নাহলে কি করে ছলে ব’লে আমার হাড়গোড় ভাঙবে, ভাই! গণতন্ত্র আজ থেকে এটাই গণতন্ত্র আজ থেকে এটাই |

