এক যাতনায় দুজনেই ব্যাথী
আমি দেবদাস তুমি পার্বতী।
কি ব্যথা জানি না বুকে বাজে,
তাই রোদে জলে ভিজে খুঁজি আশ্রয়
কোথায় আবাস,
তুমি পার্বতী আমি দেবদাস।
ঘুরি একা একা আমি গলিত শহরে,
কেউ সুখে থাকে এঘরে ওঘরে।
কেউ ভালবেসে চিরকাল দুঃখী
কেউ দেবদাস ভবঘুরে সুখী!
এক যাতনায় দুজনেই ব্যাথী
আমি দেবদাস তুমি পার্বতী
Related Articles
এই নদী, একা
গা থেকে সমস্ত যদি খুলে পড়ে যায়, আবার নতুন হয়ে ওঠা সজীবতা এর কোনো মানে আছে? অপরাধী? প্রতিদিন কত পাপ করি তুমি তার কতটুকু জানো ? হাতের মায়ায় কত অভিশাপ সঞ্চিত রেখেছি, পাশাপাশি নদী, তাও সব খুলে যায়; চেনা শহরের থেকে দূরে উঁচুনিচু সবুজের ঢল তার পাশে মাঝে মাঝে নত হতে ভালো লাগে লাবণ্যে উদ্ভিদ […]
কুমারসম্ভব
পেছনের সব টান যাক চুকে বুকে | বন্ধ কর হাপু-গান সারা পিঠ ঘা করছে নিজেরই চাবুকে | এখন পড়ন্ত বেলা ছায়াই শুধু পিছু হাঁটে শেষ করো খেলা সামনে যখন সব মাঠে সগৌরবে ছুটেছে রণপায় লাঠি হাতে কি তুমি দৌড়োবে এখুনি কালের এক ফুঁয়ে নিবে তো যাবেই, তার আগেই বাপু, হে স্বয়ং সূর্যের কাছ থেকে অল্পস্বল্প […]
সোজা কথা
(‘কার কী ক্ষমতা আছে দেখি এবার | ওরা মাঠে নামছে | আমরাও নামব | …কার কী ক্ষমতা দেখি…অতীতেও এমন অবস্থা হয়েছে | তবে এখন আমাদের ক্ষমতা অনেক বেশি’ রবিবার ১১ মার্চ ২০০৭, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রদত্ত ভাষণের অংশ | ) গুলি লেগে পড়ে গেল | তুলে ধরতে যাচ্ছে […]

