এক যাতনায় দুজনেই ব্যাথী
আমি দেবদাস তুমি পার্বতী।
কি ব্যথা জানি না বুকে বাজে,
তাই রোদে জলে ভিজে খুঁজি আশ্রয়
কোথায় আবাস,
তুমি পার্বতী আমি দেবদাস।
ঘুরি একা একা আমি গলিত শহরে,
কেউ সুখে থাকে এঘরে ওঘরে।
কেউ ভালবেসে চিরকাল দুঃখী
কেউ দেবদাস ভবঘুরে সুখী!
এক যাতনায় দুজনেই ব্যাথী
আমি দেবদাস তুমি পার্বতী
Related Articles
মিলিত মৃত্যু
বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিস্কার করে। প্রসঙ্গত, শুভেন্দুর কথা বলা যাক। শুভেন্দু এবং সুধা কায়মনোবাক্যে […]
লেবু
অনুবাদ: ইমন জুবায়ের লেবু ফুল থেকে ঢিলেঢালা ভাবে জ্যোস্নায়, প্রেমের সুদৃঢ় তৃষ্ণার সারৎসার, গন্ধে পরিপূর্ন, লেবু গাছের হলদে উত্থান, লেবুগুলো গাছের কৃত্রিমভবন থেকে নিচের দিকে নড়ছে সংবেদনশীল বানিজ্য! বন্দর এ নিয়ে বৃহৎ বাজার আলোর জন্য ও বর্বর স্বর্ণের জন্য। আমরা অলৌকিকের অর্ধেকটা খুলি, আর, নোনা স্তরের কিনারে জমাট এসিড: সৃষ্টির আদি রস, বিস্ময়কর, অপরিবর্তনীয়, জীবন্ত: […]
হায় চিল, সোনালী ডানার চিল,
হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে-উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে! তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে! পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে; আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে! হায় চিল, সোনালী ডানার […]

