কতটুকু ভালোবাসা দিলে,
ক তোড়া গলাপ দিলে,
কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে,
কটি নিরঘুম রাত দিলে, কফোটা জল দিলে চোখের –সব যেদিন ভিসন আবেগে
শোনাচ্ছেলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো, আমি বুঝে নিলাম
তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসোনা।
ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো।
ভালোবাসা ততদিনই ভালোবাসা
যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে,
যতদিন এটি বেহিসেবি থাকে।।
Related Articles
কদম ফুলের ইতিবৃত্ত
আমি তোমাকে কতবার বলেছি আমি বৃক্ষের মতো অনড় নই তুমি যতবার ফিরে এসেছ ততবারই ভেবেছ আমি কদমবৃক্ষ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকব কিন্তু এখন দেখ আমি গাছের নিচে দাঁড়িয়ে থাকলেও হয়ে গিয়েছি বৃক্ষের অধিক এক কম্পমান সত্তা বাঁশি বাজিয়ে ফুঁ ধরেছি আর চতুর্দিক থেকে কেঁদে উঠেছে রাধারা আমি কি বলেছিলাম ঘর ভেঙে আমার কাছে এসো আমি […]
যাকে চেয়েছিলাম তাকে
যাকে চেয়েছিলাম তাকে পেলাম না যে-ঘাট ছাড়ে নৌকা তাতে গেলাম না কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি চোখ বুজলে প্রিয় কেবল তোমায় দেখি। ফুলগাছে জল দিলাম তাতে ধরেছে ফল যে-ঘরে পৌঁছুলাম দেখি ভাঙা আগল অমূল্য রাখবো না বলেই গেলাম না যাকে চেয়েছিলাম তাকে পেলাম না। সারা জীবন সন্ধে-সকাল করেও ফাঁকি কপাল আমার মন্দ তাতে সন্দেহ […]
শরৎসন্ধ্যার সংবেদনা
শিউলি ফোটা_ ভোর বেলার মতো শরৎকালে সন্ধ্যাআকাশ এই আকাশখানিরে ভালোবেসে আমার দু’চোখ ঝাপসা হয়ে আসে; কত শৈশব কত শিউলি ফুলের মালা গাঁথা কত নদীর জীবনী পাঠ, আমি খুঁজতে খুঁজতে কোন বিষাদঅরণ্যে হারিয়ে যাই। সেখানে সাদা মেঘের চিত্রকলা, অক্ষরের মতো শিশির বিন্দু আমি চোখ ফেরাতে পারি না, মন ফেরাতে পারি না করজোড়ে দাঁড়িয়ে থাকি; কখন আমাকে […]

