দৃশ্যপট চিরস্থির। তবু কেউ নড়ে ওঠে গাছে
শিরায় সন্ধিতে তার দীর্ঘশ্বাস, বাতাসে লবণ
রক্তের গতির মধ্যে যেন তার বার্তা লেগে আছে
মজ্জায় কি গলে যাও হে অদৃশ্য, হলুদ দ্রবণ?
বস্তুর আস্বাদ চোখ লোলজিহ্বা বিস্বাদে মিলন
বিবর্ণ বাতাসে তাই লালা ঝরে অদ্ভুত ক্ষুধার
এদিকে আয়ুতে বেঁধে কৃপণের কয়েকটি দিন_
অপব্যয়ে ভরে গিয়ে আজ বলি তোমার সুধার
অদম্য স্পর্শের লোভ অন্তত কি থাকবে কোনোখানে,
যেখানে আত্মার পাখি একদিন থামাবে উড়াল?
তোমার ছায়ার নিচে অনিঃশেষ গন্ধের বাগানে
থাকবে একটি মেওয়া অপার্থিব, ভয়ানক লাল?
আমার অসুস্থ জিভ চেটে নিক তোমার পৃথিবী :
সমুদ্র পর্বত বৃক্ষ একসাথে খুলে দিলো _ নীবি।
Related Articles
ফেরীঅলা
৩৯. ফেরীঅলা কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব […]
চামেলী হাতে নিম্নমানের মানুষ
আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ নইলে সরকারী লোক,পুলিশ বিভাগে চাকরি কোরেও পুলিশী মেজাজ কেন ছিলনা ওনার বলুন চলায় ও বলায়? চেয়ার থেকে ঘরোয়া ধূলো,হারিকেনের চিমনীগুলো মুছে ফেরার মতোন তিনি আস্তেকেন চাকরবাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন? থানার যত পেশাধারী ,পুলিশ সেপাই অধীনস্থ কনেস্টবল সবার তিনিএকবয়সী এমনভাবে তাস দাবাতেন সারা বিকেল। মায়ের সঙ্গে […]
প্রিয় রোকোনালী
স্ত্রীকে না বলিলে গুরুদ- হইবে ভাবিয়াই তাহাকে খুলিয়া বলিলাম, রোকোনালী আমার প্রিয় । স্ত্রী আমাকে নিশ্চুপ থাকিতে বলিয়া জানালা খুলিয়া দেখাইলেন, এবং বলিলেন, কার্জন হলের মাথার উপর চন্দ্র উঠিয়াছে, এবং কালো গাউন পরিহিত কিছু লোক এই দিকেই আসিতেছেন। তাকাইয়া দেখি, আমার প্রিয় মাতুল রোকোনালীও সঙ্গে আছেন তাহাদের। সকলেই আমার গৃহে প্রবেশ মাত্রই জানাইলেন, হালিম মিয়া, […]

