মানুষ পাখির কাছ থেকে গান নকল করলো
নদীর কাছ থেকে সুর,
লাল নীল সবুজ চিনলো সে রঙধনু দেখে
তার নিজের কিছুই নয়,
সবই পরের ধন,
এতো কিছু চিনলো সে, এতো কিছু শিখল
এতো বিদ্যা, এতো শিল্প
সে সবই চিনলো শুধু নিজেকে চিনলো না,
নিজের কাছে সে এক অচিন মানুষ।
মানুষ পাখির কাছ থেকে গান নকল করলো
নদীর কাছ থেকে সুর,
লাল নীল সবুজ চিনলো সে রঙধনু দেখে
তার নিজের কিছুই নয়,
সবই পরের ধন,
এতো কিছু চিনলো সে, এতো কিছু শিখল
এতো বিদ্যা, এতো শিল্প
সে সবই চিনলো শুধু নিজেকে চিনলো না,
নিজের কাছে সে এক অচিন মানুষ।
এখনো আগের মতো দিন যায় নিজের নিয়মে। সারাদিন ধুলো রোদে, তিন ভাগ রাত কাটে বিনিদ্র নেশায় গহিন হৃদয় খুলে একা একা, তারপর… পলাতক পাখিদের নাম, চিতল হরিণ আর সেই চৈত্রের দুপুর__সেই এক রোদের রাখাল তারে খুঁজি, একটি গোলাপ কেন আজ তবে ফুটেছে শাখায়, বিষন্ন গোলাপ! এখানে তো পাখিহীন, পুষ্পহীন, উষর জীবন, এখানে কি জল ছিলো […]
জানালার পর্দা সরিয়ে বাইয়ে তাকাও হাত বাড়িয়ে বৃষ্টির স্পর্শ নিয়েছো ? ফোটায় ফোটায় কত শীতলতা লেগে আছে, তাই না ! অনুভব করে দেখো…।। ওরা শুধু তোমাকে ভিজিয়ে দেয়ার জন্য নেমেছিল কয়েক ফোঁটা জল মুখে মেখে নাও, বলো, আমাকে অনুভব করতে পারছো এখন ? কিশোরী দেহে আজ শাড়ি পড়েছিলে প্রথমবার হাতে কাচের লাল চুড়ি, চোখে কাজল- […]
মিছেই তুমি করছ বিবাদ দিচ্ছ কঠিন আড়ি, তোমার কথার তুবড়ি তো শেষ চলো এবার বাড়ি; তোমার ক্রোধ তোমার দ্রোহ মলিন হবে রাতে, আমার পিঠেই নাচবে দু-হাত আনন্দে-আহ্লাদে; কিসের বিরোধ কিসের দ্রোহ শয্যা-পরিপাটি পুরুষ-নারীর মিলনই সব মিলনটুকুই খাঁটি।
