চৈত্রের গভীর রাতে স্বপ্নের রোদ্দুরে
সূর্যমুখী!
স্বপ্নঘোরে যাই যত দূরে
আমারই সেদিকে ফিরে থাকে।
চড়াই-উতরাই বাঁকে
প্রতি পা ফেলায়—
সে আমার দিকেই তাকায়।
কবিতার শব্দধ্বনি
দ্বিগুণ হলুদ হয়ে ওঠে তো তখনি,
ঝরে পড়ে পাপড়িতে তার—
স্বপ্ন সাধ
উল্লাস বিষাদ
সবকিছু নিয়ে
এই নদী এই মাঠ এই আকাশ পেরিয়ে
সৃজনের সূর্যমুখী সামান্য এ জীবন আমার।
Related Articles
প্রত্যাবর্তনের লজ্জা
শেষ ট্রেন ধরবো বলে এক রকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতোন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি […]
কথোপকথন-১২
-কাল বিকেলে তোমার ঘাড়ে চিবুক রেখে প্রকান্ড বাঘ কি খুঁজছিল দেখতে পেলে ? -জানি জানি, খুঁজছিল তার সুখের নদীর উৎস এবং পারাপারের শেষ পারানি । -সমস্ত রাত নিজের বুকের পাথর খুঁড়ে বইয়েছে কাল ক্ষতিকারক জলপ্রপাত । -লক্ষী সোনা, আমি তোমার আমি তোমার রৌদ্রছায়ায় সর্বক্ষণই সঙ্গে হাঁঠি সমুদ্রতীর কষ্ট দিলেই বিছোই বালির শীতল পাটি বুকের কাছে […]
যাতায়াত
কেউ জানে না আমার কেন এমন হলো। কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানেনা। নষ্ট রাখীর কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও, কেউ বলেনি ভাল […]

