হঠাৎ এলে যে ? বেশ তো
ভুলে ছিলে। ভুলে ছিলামও।
গাছে এটে ছিল ছায়াময়
স্মৃতির ছাপানো ছবিরা।
রোগা হয়ে গেছ। আমিও?
হতে পারে। বালি ঢুকেছে
জলস্রোতের গভিরে।
বেলা তো বাড়ছে । নীলিমা
নীল হয়ে যাবে ক্রমশ ।
কিছু লাল ফুল এখনো
তোবুওফুটেছে। জানি না
কে ফোটায়। সেকি তোমারই
চকিত আলোক? অথবা
আমার চৌক কুঠরীর
গোপন রক্তারক্তি?
দারিয়ে থাকবে ? বোস না
এই তো মাদুর বিছান
আমার সর্বশরীরে ।
Related Articles
রাশিয়ার চিঠি-৬
বর্লিন রাশিয়া ঘুরে এসে আজ আমেরিকার মুখে চলেছি, এমন সন্ধিক্ষণে তোমার চিঠি পেলুম। রাশিয়ায় গিয়েছিলুম ওদের শিক্ষাবিধি দেখবার জন্যে। দেখে খুবই বিস্মিত হয়েছি। আট বছরের মধ্যে শিক্ষার জোরে সমস্ত দেশের লোকেরা মনের চেহারা বদলে দিয়েছে। যারা মূক ছিল তারা ভাষা পেয়েছে, যারা মূঢ় ছিল তাদের চিত্তের আবরণ উদ্ঘাটিত, যারা অক্ষম ছিল তাদের আত্মশক্তি জাগরূক, যারা […]
এবার তবে বিদায় দাও, যুদ্ধে যাব
যুদ্ধ যুদ্ধ ভাব এত যুদ্ধের মাঝে ভালবাসার সময় তো নেই, যদি বেঁচে থাকি যুদ্ধ শেষে অনেক ভালবাসা হবে এবার তবে বিদায় দাও, যুদ্ধে যাব ।। জনস্রোতের ডাক এসেছে দাবি সব ঘুম ভেঙেছে, এত দাবির মাঝে তোমার দাবি বাক্সে থাকুক যুদ্ধ শেষে ভালবাসা হবে এবার তবে বিদায় দাও, যুদ্ধে যাব ।। ঘরের কোণায় মুখ লুকিয়ে কাঁদছ […]
সব কিছু নষ্টদের অধিকারে যাবে
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ-পরিষদ; চলে যাবে, অত্যন্ত উল্লাসে চ’লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে। চ’লে যাবে শহর বন্দর ধানক্ষেত কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা। […]

