হাঁটতে হাঁটতে পার হয়ে গেছি তপ্ত দুপুর;
এখন বিকেল। সামনে সন্ধ্যা।
কার যেনো সুর_
ইশারায় ডাকে, আয় আয় হাঁকে
আমার নামেই আসছে রাত্রি গভীর কালো
কে যেনো বলছে, দুয়ারে অতিথি
প্রদ্বীপ জ্বালো।
আলোর খেলাতো দেখেছি আগেও
অনেক আমি।
এখন রাতের উষ্ণ হাতের স্পর্শ কী পাবো?
পাই বা না পাই, আমি চলে যাই দূর দিগন্তে
খেলা শেষ হলো, বেলা শেষ হলো নিজের অন্তে
তবু এক নাম বলে পরিণাম কবির কিচ্ছা_
শেষ হবে নাকো কোনো দিন যেনো আমার ইচ্ছা।
Related Articles
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে
সেই কবে ‘জ্যোতির্ময় রবি ও কালো মেঘের দল’ নামের একটি নাতিবৃহৎ বই হাতে এসেছিল— পাঠ শেষে এতটাই নির্বাক আর বাঙালি জিবের বিদ্বেষ-বিষের লালায় এতটাই আক্রান্ত হয়েছিলাম, কেন? বইটির শিরোনামই বলে দেয়; ‘জ্যোতির্ময় রবি’কে সারাটা জীবনে কতটা ঘাত-প্রতিঘাত সইতে হয়েছিল—সত্যি বলতে কি, রবি যখন আপন জ্যোতিতে দেদীপ্যমান তখন স্বদেশে তার সম্পর্কে কটু-কাটব্য, এমনকি ব্যক্তিগত শোক-দুঃখের মাঝেও […]
একুশে নভেম্বর ১৯৪৬
আবার এবার দুর্বার সেই একুশে নভেম্বর- আকাশের কোণে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মুত্যুকাঁপানো ঝড়। আবার এদেশে মাঠে, ময়দানে সুদূর গ্রামেও জনতার প্রাণে হাসানাবাদের ইঙ্গিত হানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর। আবার এসেছে অবাধ্য এক একুশে নভেম্বর।। পিছনে রয়েছে একটি বছর, একটি পুরনো সাল, ধর্মঘট আর চরম আঘাতে উদ্দাম, উত্তাল; বার বার জিতে, জানি অবশেষে একবার গেছি […]
না পাঠানো চিঠি
মা, তুমি কেমন আছ? আমার পোষা বেড়াল খুঁচূ সে কেমন আছে? সে রাত্রি কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙ্গে মাচায় ফুল এসেছে? তুলি কে আমার ডুরে শাড়ি টা পড়তে বোলো। আচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলি কে কত মেরেছি! আর কোনদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য […]


