গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা,
যুদ্ধ ছাড়াই ধ্বংসাবশেষে বাস
তোমাকে দেখলে মনে হয় আজীবন বাস্তুহারা,
শূন্যতার ভিতরে হিংসতার সন্ত্রাস
প্রণয়বশে কিছুই দেবে না জন্মের দেশ,
কেটে যায় বেলা, সূর্যাস্তে আকাশকুসুমচয়ন
বহমান রক্ত যখন নিঃশেষ
ভস্মের ভিতরে মাতৃভূমি, পৈতৃক আঙন
জার্মানিপ্রবাসী
Related Articles
আমার চোখে অনেক দুপুর
আমার চোখে অনেক দুপুর তোমার চোখে শতেক সন্ধ্যা নিত্য খেলে হীরের নূপুর ছিপছিপে রজনীগন্ধ্যা বর্ষা মুখর নিবিড় রাত্রি এলোমেলো নীরবতা বেগ আকুল ক্লান্তযাত্রী অশ্রু কেবল কয়যে কথা ।গানের চেয়ে অধিক সজল গভীর ঘন দীর্ঘনিশাস তাইতো খুঁজি শেষ সম্বল অধিক কিছুর করিনি আশ।
বেক্তিগত বিছানা
১. শুধু রাধিকাই নয় — গণিকাও ঋতুমতী হয় তিন সন্তানের পিতা — পরিবার পরিকল্পনার আদর্শপুরুষ কৈশোরে করে থাকে আত্মমৈথুন — করে না কি ? ২. আমি রবীন্দ্রনাথ হতে চাই না — হতে চাই না রঘু ডাকাত আমি ফালগুনী রায় হতে চাই — শুধুই ফালগুনী রায় ৩. আমি যে-রাস্তায় থাকি তার একপ্রান্তে প্রসূতিসদন অন্যপ্রান্তে শ্মশানঘাট ৪. […]
নদীর জন্য
মন বলে এইখানে একটু জিরিয়ে নিই ক্লান্ত শরীর আরো বহুপথ বাকি বাকি আরো বহুপথ হাঁটা নগ্ন পায়ে ফুটেছে সহস্র কাঁটা; এতো যে হয়েছে হাঁটা, এতো যে হয়েছে পরিমাপ যদি বলি তার সবটাই ব্যর্থ হয়ে গেছে, তা হলে কি ফিরে যাবে সেই খেয়াঘাটে, সেই জলস্রোতে সে রকম হতে পারে ফেলে আসা গ্রাম, বনভূমি কিন্তু পথের শেষে […]

