তোমাকে লিখবো বলে একখানি চিঠি
কতোবার দ্বারস্ত হয়েছি আমি
গীতিকবিতার,
কতোদিন মুখস্ত করেছি এই নদীর কল্লোল
কান পেতে শুনেছি ঝর্ণার গান,
বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শিস্
উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ;
তোমাকে লিখবো বলে একখানি চিঠি
সংগ্রহ করেছি আমি ভোরের শিশির,
তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য
সবুজ বৃক্ষের কাছে জোড়হাতে দাঁড়িয়েছি আমি-
ঘুরে ঘুরে গুহাগাত্র থেকে নিবিড় উদ্ধৃতি সব
করেছি চয়ন;
তোমাকে লিখবো বলে জীবনের গূঢ়তম চিঠি
হাজার বছর দেখো কেমন রেখেছি খুলে বুক।
Related Articles
আমরা আবহমান ধ্বংস ও নির্মানে
মাঝে মাঝে তোমার সেই প্রিয় কবিকে ভীষন ঈর্ষা করতে ইচ্ছে করে আমার । আমার প্রিয় কবি ,কার কথা বলছো তুমি ? তোমার প্রথম চিঠির শিরোনামায় টাঙ্গিয়ে দিয়েছিলে যার কোটেশান । সেই কবেকার কথা, খোঁটা দিয়ে খুব সুখ পাচ্ছ বুঝি ? কাকের পিঠে ময়ুর পিচ্ছের মতো একাডেমী তাঁর গলায় মালা পড়িয়ে দিলো যেদিন তারপর থকেই বিসর্জনের […]
আমরা আমাদের কাছে আশ্চর্য
তুমি বলো : কেন আমরা ভালোবাসতে পারি না কেন আমাদের ভালোবাসা নিরাপদ না, আমি আকাশের দিকে চেয়ে মৌন হয়ে থাকি। তুমি তো আমাকে হাত ভরে দাও আমিও তো তোমাকে হাত ভরে দিই আমাদের ভেতরে ভালোবাসার মঞ্জরি ফুটতে থাকে আস্তে আস্তে, যেমন আস্তে আস্তে আকাশ ফুটতে থাকে তোমার শরীরে যখন তুমি বেড়িয়ে ফেরো, আমি বহুদূর থেকে […]
পাগলী এতটা দূর
পাগলী তোর- বুক ভরা বিশ্বাস, প্রান ভরা উচ্ছ্বাস। তবু ভারী হয়ে আসে দুপুরের রৌদ্রস্নাত বাতাস এলোমেলো করে দিয়ে যায় আগোছালো চুল এলোমেলো হয়ে যাচ্ছিস পাগলী তুই ! গভীর নীল চোখ জুড়ে তোর ঘনিয়ে আসে সন্ধ্যা পাংশু মেঘ ভেসে আসে তার খেয়ালি পাল তুলে – তোকে ভাসিয়ে নিয়ে যাবে বলে- তোকে ডুবিয়ে দেবে বলে দ্বৈত […]

