কতো যে করেছে মেঘ মাথার ভিতর,
কতো বৃষ্টি ঝড়,
পাগল বাতাস সমস্ত নদীর ঢেউ,
সমস্ত বনের দীর্ঘশ্বাস
আমি এই নির্বাক বৃক্ষের কান্না মন দিয়ে রেকর্ড করেছি।
বুঝিনি সেখানে কতো অন্ধকার,
কতো তৃষ্ণা কতো এক্সপ্রেস ট্রেনের শব্দ কতো নিঝুম রাত্রির গান,
মৃত নক্ষত্রের করুণ কোরাম,
পূর্ব পুরুষদের এই অসমাপ্ত আত্মজীবনী পাঠ করতে করতে আমি ক্লান্ত।
মাথার ভিতরে এই মেঘ বৃষ্টি, অবসেশান,
উন্মাদনা,
যেদিন থেকে এই মুখোশ খুলে ফেলা
মানুষটির সঙ্গে আমার পরিচয় হলো
সেদিন থেকে আমি আর আমাকে বিশ্বাস
করি না।
Related Articles
জীবনের হিসাব
বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?” বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে। বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!” খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে? বল্ত […]
বুড়ি গোয়ালিনী
বুড়ি গোয়ালিনী নামটার মধ্যেই কোথায় যেন জেগে ওঠে একটা গল্পের আবছা আদল চোখের সামনে হঠাৎ ঝাপটা এসে লাগে নাকে-মুখে; রহস্য রোমাঞ্চ ভরা অথচ সুদূর কামাসকাটকা বা বোরোবুদুর কোনোটাই নয়। তবে জাগে যদি সাধ কারো সেখানে যাবার বুড়ি গোয়ালিনীর সাদর আমন্ত্রণ, ‘চলে এসো সোজা’ কিন্তু যেতে হবে তাকে সুন্দরবনের গহিন ভেতরে পাড়ি জমিয়ে যতোদূর যাওয়া সম্ভব […]
যার যেখানে জায়গা
৪৫. যার যেখানে জায়গা ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতোদিন ঠাগাইবেন মানুষ ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ। গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময় আলামত দেখতাছি মানুষের অইবোই জয়। কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে,–’ভাই আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই, নগরের ধাপ্পাবাজ মানুষেরে কইও রেডি অইতে বেদম মাইরের মুখে কতোক্ষণ পারবো দাঁড়াইতে।’ টিকেট […]

