এই দেশ আমাকে যে এতো ভালোবাসে, এই মাটি
এতো তার বুকের মমতা দিয়ে আগলে রাখে, ছায়া দেয়
সিক্ত করে আমার জীবন;
এই লতাগুল্ম ফুল ও উদ্ভিদ, এই পাখি ও পতঙ্গ
রাখালের মর্মরিত বাঁশি রাখালের উদাসীন
গান
আমাকে এতো যে মাতিয়ে রাখে, এতো যে
উদ্বুদ্ধ করে
আমি আজ সেই ভালোবাসার জন্য অশ্রুজল ফেলি
বড় ইচ্ছা করে এই মাটিতে আবার আমি
শিশুর মতন গড়াগড়ি দেই,
সারাদেহে মাখি এই মাটির শুদ্ধতা
ইচ্ছা করে আবার নদীর জলে অবুঝ
কিশোর হয়ে যাই
হলুদ পাখির খোঁজে বনে বনে ঘুরি;
এই মানুষের হস্তাক্ষর মর্মে রেখে দেই
জন্মে জন্মে যেন ফিরে আসি এই বাংলায়।
Related Articles
সমতার অসম প্রেম
ভালবাসা তোমার-আমার যতটা অসম বৃদ্ধাঙ্গুলির বাঁধন ততটাই মসৃণতায় বেধে রাখে বয়সের ব্যবধানে ছেলেরা বড় হয় আর মেয়েরা ছোট- আমরা না হয় অবুঝ হলাম, রীতির বিরোধী হলাম । সমাজ দিয়ে কী হবে ? ভালবাসা কি কোনদিন সমাজের পা মাড়িয়েছে ? শাশ্বত চিন্তাধারার ঊর্ধ্বে থাকে অসম প্রেম সেটা তোমার-আমার মত নগণ্য বুঝলেও সমাজ বোঝে না, না বুঝুক […]
কথোপকথন-১৪
-দেখ, অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মতো আমরা কথা বলছি অথচ কোন কথাই শেষ হলো না এখনও। একটা লাল গোলাপের কান্নার গল্পো শোনাবে বলেছিলে কবে বলবে ? -চলো উঠি । বড্ডো গরম এখানে । -দেখ,অনন্তকাল শুকনো বাশপাতার মতো আমরা ঘুরছি অথচ কেউ কাউকে ছুঁতে পারলুম না এখনো । একটা কালো হরিণকে কোজাগরী উপহার দেওয়ার কথা ছিল […]
ভয়
যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে, কী হবে! দূরপথে ঘুরে ঘুরে ঢের নদীবন খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন এখনো দেখিনি তাকে দেখিনি, এখন যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে, কী হবে! সে-ও চলে যেতে পারে, যদি যায় তবে কি হবে, কী হবে! এই যে চোখের আলো, ব্যথাবেদনার […]

