কবিতা

বৈশাখ মানে

বৈশাখ মানে দুরন্ত কিশোরীর পিঠখোলা এলোচুল ,
লবন– মরিচ, কাঁচা–পাকা আম, আমলকি , তেঁতুল।
বৈশাখ মানে মানে দমকা হাওয়া, ধুলি ওড়ানো মাঠ,
ধানকাটা বিলে বৈশাখী মেলা বিকিকিনির হাট।

বৈশাখ মানে ঘাম ঝরানো মাঠ তাতানো রোদ্দুর,
দমকা হাওয়ার ঢেউয়ের দোলায় উথাল সমুদ্দুর।
বৈশাখ মানে এগিয়ে চলা বিজয়ী জনতার শোর,
রোদেলা দুপুরে রিং হাতে ছোটা দুরন্ত কৈশোর।
বৈশাখ মানে শুভ হালখাতা, নববর্ষের আয়োজন,
দুয়ারে দাঁড়ানো নববধু , তার উথাল করা মন।

তৌফিকুল ইসলাম চৌধুরী
প্রাবন্ধিক,গবেষক,শেকড় সন্ধানী লেখক তৌফিকুল ইসলাম চৌধুরী ১৯৫৭ সালের ৭ এপ্রিল চট্টগ্রামে জন্মগ্রহন করেন। সপ্তম শ্রেনীতে পড়ার সময় থেকে শুরু করেন লেখালেখি ,তারপর আর থেমে থাকা হয়নি । সৃষ্টির পসরা নিয়ে সময়ের হাত ধরে পথ ভেঙে ভেঙে হেঁটে চলেছেন ক্রমপূর্ণতা,শুদ্বতার অভীষ্ট গন্তব্যে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান এম এ করেছেন।"সহ-সম্পাদক" হিসাবে কর্মজীবন শুরু করলেও বিভিন্ন শিল্প প্রতিষ্টানের উচ্চপদে দ্বায়িত্ব পালন করে বর্তমানে একটি বেসরকারী আর্থিক প্রতিষ্টানের জোনাল অফিস ইনচার্জ হিসাবে কর্ম্রত আছেন । তিনি পত্রিকায় নিয়মিত কলামও লিখে থাকেন। লেখকের কিছু প্রকাশনাঃ সাহিত্য ভুবনের কয়েক কীর্তিমান,১৯৭১-১৯৯১ বাংলাদেশ সরকার ও রাজনীতির চালচিত্র,চট্টগ্রামঃঅতীত ও ঐতিহ্য, ভিনগ্রহের প্রানী ও মানবজাতি ।