আমার মাথায় জলভরা একটি আকাশ
তার নাম তুমি,
খর গ্রীষ্মে আমার উঠোনে অঝোর বর্ষণ
তুমি তার নাম;
ভীষণ তৃষ্ণার্ত এই পথিকের ক্লান্ত চোখে সুশীতল মেঘ
একমাত্র তুমি-
দুপুরের খরতাপ শেষে আমার জীবনে এই শান্ত সন্ধ্যা
তুমি, তুমি, তুমি;
মরুময় এই ভূপ্রকৃতি জুড়ে ঘন প্রেইরীর সবুজ উদ্যান
তুমি তার নাম,
আমার ধূসর দুই চোখে চিরসবুজের গাঢ় হাতছানি
তার নাম তুমি;
আমার স্মৃতির অববাহিকায় একটি স্বপ্নের প্রিয় নদী
তুমি নিরবধি।
Related Articles
চন্দনকাঠের বোতাম
যেমন উপত্যকা থেকে ফিরে এসেছি বহুবার, পাহাড়ের চূড়ায় ওঠা হয়নি যেমন হাত অঞ্জলিবদ্ধ করেছি বহুবার, কখনো পার্থনা জানাইনি যেমন নারীর কাছে মৃত্যুকে সমর্পণ করেছিলাম মৃত্যুর কাছে নারীকে যেমন বৃক্ষের কাছে জল্লাদের মতন গিয়েছি কুঠার হাতে উপকথার কাঠুরেকে করেছি উপহাস যেমন মানুষের কাছে আমিও মানুষ সেজে থাকতে চেয়েছিলাম কৃতজ্ঞতার বদলে ফিরিয়ে নিয়েছি মুখ যেমন স্বপ্নের মধ্যে […]
এই শেষ পায়রা
এই শেষ পায়রা। এই শেষ শান্তির পতাকা। ঘাড়ে পোঁতা। কিন্তু তার ছুঁচালো লোহার দণ্ড ঘাড়ে ঢুকে থামে না–এগোয়। খোঁজে শিরদাঁড়া–ইলেকট্রোড। পায়। ছোঁয়। গর্ত করে আর দিন চলে যায় শতলক্ষ বছরের পার তারপর যারা আসে, তারা দেখে বসে আছে একটু মনুষ্যমূর্তি, কাঁধে পাখি– দুজনই অঙ্গার!
ঋতুর প্রহারেও ঋজু উন্নত শির
রতনপুর কত দূর মাইলের দূরত্ব দিয়ে না মেপে নদীমাতৃক বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের নিভৃত কোণের একটি ধরে নেয়াই ভালো_ একাত্তরে, সেখানে হানাদার পাকিস্তানী বাহিনীরও হিম্মতে কুলোয় নি, এমনই প্রত্যন্ত এক অঞ্চল, অথচ সেখানেই আজ থেকে কমের ভেতর বছর শ’দুই আগে ছিল আমার নিজেরই শিকড় বা উৎস যাই বলা যাক; আজ এত এত বছরের ব্যবধানে দাঁড়িয়ে […]


