তোমাকে বাজাই
সমুদ্র-শাঁখ তুমি।
গাছে ফুল আসে
ফুলেরা কিশোরী হয়।
ডালপালাগুলো
সবুজ পাতার খামে
চিঠি লিখে লিখে
প্রেম নিবেদন করে।
ফ্রক ছেড়ে শাড়ি পরে
সমগ্র বনভুমি।
তমাকে ভাসাই
মেঘের নৌকা তুমি
তুমি জান লাল
প্রবালের নিল দ্বীপ।
অমরাবতীর
দরজায় এসো নামো,
খাট-পালঙ্ক
পেতে দেয় জোৎস্নারা।
বুড়ি চাঁদ এসে
ঝাড়-লন্ঠন জ্বালে।
পৃথিবীর ফাটা গালে
হেসে ওঠে পুর্নিমা।
Related Articles
ভয়
যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে, কী হবে! দূরপথে ঘুরে ঘুরে ঢের নদীবন খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন এখনো দেখিনি তাকে দেখিনি, এখন যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে, কী হবে! সে-ও চলে যেতে পারে, যদি যায় তবে কি হবে, কী হবে! এই যে চোখের আলো, ব্যথাবেদনার […]
মানে আছে
আচমকা স্রোতের পাশে হেলে পড়া কম বৃক্ষটি এরও কোনো মানে আছে। নির্জন মাঠের পোড়োবাড়ি- হা হা করে ভাঙা পাল্লা এরও কোনো মানে আছে? ঠিক স্বপ্ন নয়- মাঝে মাঝে চৈতন্যের প্রদোষে সন্ধ্যায় শিরশিরে অনুভূতি কি যেন ছিল বা আছে অথবা যা দেখা যায় না দুরস্ত পশুর মতো ছুটে আসে বিমূঢ়তা জানলার পর্দাটা দোলে, থেমে যায়, দুলে […]
একটি উজ্জ্বল ষাঁড়
একটি উজ্জ্বল ষাঁড় লিফটে চেপে উর্ধ্বে উঠে যান, তখনই বন্দনা গান গেয়ে ওঠে, একপাল কৃতার্থ ছাগল। জুলিয়াস সীজারের মতো তিনি, মিশরের ফারাও এর মতো যেন এই শতাব্দীর তরুণ-বয়সী এক নবতম আলোকজান্ডার পাতলা ক্রীমের মতো বুদ্ধের মহন হাসি মুখে চেঙ্গিস খানের মতো চোখে বহুদূর স্বপ্নের রক্তাক্ত সিড়ি, যেন জেনে দিয়েছেন তিনি ভূ-মধ্যসাগর এসে পায়ে পড়ে হবে […]

