পায়ে তোমার কাঁটা ফুটেছে, উচ্চাকাঙ্ক্ষা?
তুমি তাহলে পিছনে থাকো
বন্ধু ছিলে উদাসীনতা, তোমারও সাধ গৃহী হতে?
ডাইনে যাও
পোশাক, তুমি ছিন্ন হবে? শান্ত, তোমার তৃষ্ণা পাবে?
জিরোও এই গাছের নিচে
হলুদ বই, শাদা, বোতাম, কৃতজ্ঞতা, চাবির দু:খ, বিদায় দাও
আমার আর সময় নেই, আমি এখন
পেরিয়ে মজা দিঘির কোণ প্রণাম করে অরণ্যের সিংহাসনর, সামনে ঘুরে
দিগন্তের চেয়েও একটু দূরে যাবো।।
Related Articles
যার যেখানে জায়গা
৪৫. যার যেখানে জায়গা ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতোদিন ঠাগাইবেন মানুষ ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ। গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময় আলামত দেখতাছি মানুষের অইবোই জয়। কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে,–’ভাই আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই, নগরের ধাপ্পাবাজ মানুষেরে কইও রেডি অইতে বেদম মাইরের মুখে কতোক্ষণ পারবো দাঁড়াইতে।’ টিকেট […]
কথোপকথন– ১১
-তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি । কিন্তু তার বদলে ? বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো? -খেয়েছি। কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি। কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি। আকাশটাকে ওমলেটের মত চিরে চিরে নক্ষত্রগুলোকে চিনেবাদামের মত টুকটাক করে পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মত মড়মড়িয়ে আর গঙ্গা ? সেতো এক […]
গড়াতে গড়াতে কোন বোঁটা থেকে
কোথায় তার শুরু, কোন আকাশের কোন বোঁটায় কেউ জানে না; কেউ জানে না কোন দরিয়ায় কোন ঘূর্ণিস্রোতের গোপনাঙ্গে শেষমেশ তার ঠাঁই। তবু যখন অঙ্কুরিত হলো তার বীর্য, শুধু যাই-যাই। যাবে তো যাবে, কিন্তু কোথায় যাবে, কোন পথে? ঠিকানা অটুট আছে কোন বটমূলে, কোন অশ্বত্থে? যেতে যেতে পাল গুটাবে কোন চিলমারীর ঘাটে? গাভীর ওলান ছেড়ে কোন […]

