…অনামিকা কই? কাজল কোনদিকে গেল?
সায়ন কোথায়?
পিছনে তাকিয়ে দেখি সঙ্গে কেউ নেই
প্রান্তরের মধ্যে এক যূপকাষ্ঠ—অর্ধেক প্রোথিত—
ধারে কাছে কোনও ধড় নেই
মুণ্ডুরা উধাও |
ধুলোয় শোওয়ানো আছে খাঁড়া |
চেনে চেনে লাগে বড় |
ইতি পূর্বে দেখা হয়েছে কি?
সত্তর – একাত্তর – বাহাত্তর সালে
এঁদের দেখেছি বটে |
তারপর কি কোখাও দেখিনি?
হ্যাঁ মনে পড়েছে |
লালাবাজারে এই খাঁড়া ঝোলানো রয়েছে |
যূপকাষ্ঠ আছে মহাকরণের বুদ্ধিঘরে |
Related Articles
ফিরলিনারে খোকা
আশায় ছিলাম আসবি খোকা আসলিনারে ফিরে তোর জন্য যে ব্যথায় আমার বুকটা গেছে ভরে, আর কতকাল থাকব খোকা পথ পানে চেয়ে আসবিনারে ফিরে খোকা মা ডাকটি নিয়ে। তোর জন্য যে তোর বাবা চাওয়ার পালা শেষ আমায় রেখে চলে গেছে দূর ওপারের দেশ তোর জন্য আর তাকিয়ে থাকতে পারছিনারে খোকা। মনে হচ্ছে জীবনটা আমায় দায়ে দিবে […]
পূর্ণিমার মধ্যে মৃত্যু
একদি চাঁদ উঠবে না, সকাল দুপুরগুলো মৃতচিহ্নে স্থির হয়ে রবে; একদিন অন্ধকার সারা বেলা প্রিয় বন্ধু হবে, একদিন সারাদিন সূর্য উঠবে না। একদি চুল কাটতে যাব না সেলুনে একদিন নিদ্রাহীন চোখে পড়বে ধুলো। একদিন কালো চুলগুলো খ’সে যাবে, কিছুতেই গন্ধরাজ ফুল ফুটবে না। একদিন জনসংখ্যা কম হবে এ শহরে, ট্রেনের টিকিট কেটে একটি মানুষ কাশবনে […]
আমার মূর্ধন্যগুলো
আমার রেফ্গুলো যদি তুমি বাজেয়াপ্ত করো তবে আমি ‘বর্শা’ লিখবো কী দিয়ে? তোমার ঐ তেকোণা ‘র’গুলো দিয়ে? তো, বর্শার তীক্ষ্ম ফলাটা কোথায় পাবো? আর আমার প্রিয় ‘বর্ষা’ লিখবো কী দিয়ে? বৃষ্টির তীব্র ফোঁটাগুলো কি রেফ্ ছাড়া আঁকা যাবে? আমার খুঁতগুলোও কি নিয়ে নেবে? —তা-হলে তো আমার ‘ভবিষ্যত্’-ই অন্ধকার! আমার পূর্বপুরুষদের স্বাস্থ্যোজ্জ্বল কোষাগারে ৫২টি দ্যুতিময় হীরক […]

