পায়ে তোমার কাঁটা ফুটেছে, উচ্চাকাঙ্ক্ষা?
তুমি তাহলে পিছনে থাকো
বন্ধু ছিলে উদাসীনতা, তোমারও সাধ গৃহী হতে?
ডাইনে যাও
পোশাক, তুমি ছিন্ন হবে? শান্ত, তোমার তৃষ্ণা পাবে?
জিরোও এই গাছের নিচে
হলুদ বই, শাদা, বোতাম, কৃতজ্ঞতা, চাবির দু:খ, বিদায় দাও
আমার আর সময় নেই, আমি এখন
পেরিয়ে মজা দিঘির কোণ প্রণাম করে অরণ্যের সিংহাসনর, সামনে ঘুরে
দিগন্তের চেয়েও একটু দূরে যাবো।।
Related Articles
ট্রাফিক সিগন্যাল
…the Policeman crucified at the crossroads – Mayakovsky সব মানুষ না কেউ কেউ মরে যাবার পর আকাশে চুপ করে দাঁড়িয়ে হতভম্ব ট্রাফিক পুলিশের মতো তারাদের যাওয়া আসা দেখে আমি কি এরকম কাউকে চিনতাম যাকে কেউ যেতে দেখেনি যাকে চলে যেতে হয়েছিল অস্পষ্ট চোখে ব্যাপারটা বুঝে ওঠার আগে কিছুতেই আমি ভুলে যেতে পারি না সেই অন্ধকার […]
বলতে নেই
সব কথা বলতে নেই- পরস্ত্রীর সৌন্দর্যের কথা, আর অফিসের সঠিক মাইনের কথা , নিজের বৌ কে বলতে নেই । হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে; টাইম টেবল এর কথা বলতে নেই । ছেলেমেয়েদের পড়াশোনার ব্যপারে- শিক্ষককে বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই । […]
আমি ভালবাসি অ থেকে আরম্ভ করে…
আমি ভালবাসি অ থেকে আরম্ভ করে বাংলাদেশ পর্যন্ত রক্তিম কতগুলো স্বপ্নময় কবিতা। আর ভালবাসি,-আমার সোনার বাংলা, আর ভালবাসি ,- আমি তোমাকে ভালবাসি ! ভালবাসি ‘মা’, মায়ের ও বাছা! ও সোনা! মায়ের কুটির থেকে আরম্ভ করে অশ্রূস্নাত বিস্তৃত পথ পেরিয়ে রাজপথ ধরে শহীদ মিনার পর্যন্ত অসীম প্রতীক্ষা ভালবাসি, আমার মত মাও ভালবাসেন এই পথ চেয়ে বসে […]

