দারুণ সুন্দর কিছু দেখলে আমার একটু একটু
কান্না আসে।
এমন আগে হতনা,
আগে ছিল দুরন্ত উল্লাস,
আগে এই পৃথিবীকে জয় করে নেবার বাসনা ছিল
এখন মনে হয় আমার এই পৃথিবীটা
বিলিয়ে দেই সকলকে
পরশুরামের মত রক্তস্নান সেরে
চলে যাই দিগন্ত কিনারে
যত সব মানুষকে চিনেছি, তাদের ডেকে বলতে ইচ্ছে হয়
নাও, যার যা খুশি নাও,
শিশির ভেজা মাঠে শুয়ে থাক কিছু সুখী মাথা।
Related Articles
পাখি হয়ে যায় প্রাণ
অবশেষে জেনেছি মানুষ একা ! জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা ! দৃশ্যের বিপরীত সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন। ফাতিমা ফুফুর প্রভাতকালীন কোরানের মর্মায়িত গানের স্মরণে তাই কেন যেনো আমি চলে যাই আজো সেই বর্নির বাওড়ের বৈকালিক ভ্রমণের পথে, যেখানে নদীর ভরা কান্না শোনা যেত মাঝে মাঝে জনপদবালাদের […]
আম্মু, আমাকে মেরে ফেলো, দোহাই
আম্মু, আমাকে বোমার নিচে রাখো, আব্বু, ওই বোমার স্প্লিন্টারটা আমার করোটিতে ঢুকতে দাও, আমি ওপারে যাব ওপারে বেহেশত সেখানে রুটি আছে মা… এই ক্ষুধা আমি আর সইতে পারছি না আম্মু, আমার কপাল থেকে রক্ত ঝরতে দাও রক্ত ঝরতে ঝরতে আমি ফ্যাকাশে হব, আমার চোখ বন্ধ হবে আমার আর ব্যথা থাকবে না আমি ওই পারে যাব […]
বিলুপ্ত শৈশব
ঝালঝাপ্পা ডুব দিয়েছে কিতকিত টাও হারিয়ে গেছে কানামাছির যুগ নেই আর আদুর টুকি বড়ই মিছে। সব ভুলেছে বাচ্চাগুলি ভুবনডাঙ্গার নয়ানজুলি এখন শুধু বইয়ের চাপে ডেসকে বসে ফাটায় খুলি। জানতে হবে বিশ্ব গোটা অঙ্ক ফিজিক্স জিওগ্রাফি দেখলে আকাশ তারায় ভরা ফস্কে যাবে হাতের ট্রফি। লাগলে ভাল রঙ বেরঙের পাখনা মেলা প্রজাপতি বকবে বাবা চোখ রাঙিয়ে জীবন […]

