দারুণ সুন্দর কিছু দেখলে আমার একটু একটু
কান্না আসে।
এমন আগে হতনা,
আগে ছিল দুরন্ত উল্লাস,
আগে এই পৃথিবীকে জয় করে নেবার বাসনা ছিল
এখন মনে হয় আমার এই পৃথিবীটা
বিলিয়ে দেই সকলকে
পরশুরামের মত রক্তস্নান সেরে
চলে যাই দিগন্ত কিনারে
যত সব মানুষকে চিনেছি, তাদের ডেকে বলতে ইচ্ছে হয়
নাও, যার যা খুশি নাও,
শিশির ভেজা মাঠে শুয়ে থাক কিছু সুখী মাথা।
Related Articles
প্রতীক্ষায়
গোলাপে রয়েছে আঁচ, পতঙ্গের ডানা পুড়ে যায় হাওয়া ঘোরে দূরে-দূরে ফুলকে সমীহ করে সূর্যাস্তও থমকে থাকে! দেখো-দেখো আমার বাগানে এক অগ্নিময় ফুল ফুটে আছে তার সৌরভেও কত তাপ! আর সব কুসুমের জীবন-চরিত তুচ্ছ করে সে ঘাড় ঘুরিয়ে দেখে চতুর্দিক বৈদুর্ষমণির মতো চোখ মেলে সে রয়েছে প্রতীক্ষায় কার? কার?
কথোপকথন-২৮
আমার আগে আর কাউকে ভালবাসনি তুমি? —কেন বাসব না? অনেক। কৃষ্ণকান্তের উইলের ভ্রমর যোগাযোগের কুমু পুতুলনাচের ইতিকথার কুসুম অপরাজিত-র… —ইয়ার্কি করো না। সত্যি কথা বলবে। —রোগা ছিপছিপে যমুনাকে ভালবেসেছিলাম বৃন্দাবনে পাহাড়ী ফুলটুংরীকে ঘাটশীলায় দজ্জাল যুবতী তোর্সাকে জলপাইগুড়ির জঙ্গলে আর সেই বেগমসাহেবা, নীল বোরখায় জরীর কাজ নাম চিল্কা —আবার বাজে কথার আড়াল তুলছো? —বাজে কথা নয়। […]
আমাদের মা
আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মত দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ ক’রে উঠতে পারতোনা। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিলো, কিন্তু ছিলো আমাদের সমান। আমাদের মা ছিলো আমাদের শ্রেনীর, […]

