ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়।
হলুদ-তেল মাখা একটি সকাল,
ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ
ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে
শীতের রোদ্দুরের মতন।
কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে
বইয়ের পাতায় কার আঙুল, এখুনি যাবে অন্য পাতায়।
দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর
ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়।
Related Articles
দয়ার্দ্র আঁচল
তুমি তো জানো না তোমার আঁচলখানি কতো বেশি নিরাপদ তাঁবু শীত-গ্রীষ্ম-বর্ষায় এখানে বাঁচাতে পারি মাথা লজ্জা ভয়ে এখানে লুকাতে পারি মুখ, এই নিবিড় আশ্রয় আর কোনখানে পাবো। সবখানে যখন আমার নামে রটে কুৎসার কালি সবাই নিন্দায় ওঠে মেতে, ছিছি করে, টিটকারি দেয় যকন আমাকে এই অশ্লীল বিদ্রূপ আর শীতল উপেক্ষা করে মর্মাহত, তখনো দাঁড়াই এসে […]
আমি আসছি
আকাশে তাকালাম তোমার মুখ চোখ বন্ধ করলাম তোমার মুখ বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছ। কচি কচি কন্ঠে দিন আর রাত্রিকে টুকরো টুকরো ক’রে কারা কাঁদছে মৃত্যুর আতঙ্কে জীবনকে জড়িয়ে ধ’রে কারা কাঁদছে তাই বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছ। আমি আসছি__ দুহাতে অন্ধকার ঠেলে ঠেলে আমি আসছি। সঙিন উদ্যত করেছ কে? সরাও। বাধার দেয়াল […]
রবিবার
মুর্গির দোকানের লাইন মৃত্যুর থেকেও লম্বা। স্যাঁতস্যাঁতে দিন রক্তাক্ত বাতাস স্বপ্ন উদাসীন। প্রতিবাদী মন অর্বাচীনের আবিষ্কার। Critical mind এবে obsolete আপোষবিহীন জীবন আজ onsite call-এ ব্যাস্ত। হিসাবের খাতা মিলিয়ে মিলিয়ে পা ফেলি সাজানো বাগানের মত একটা দিন স্বপ্ন উদাসীন রবিবার।

