মনে পড়ে স্টেশন ভাসিয়ে বৃষ্টি রাজপথ ধ’রে ক্রমাগত
সাইকেল ঘন্টির মতো চলে গেছে, পথিক সাবধান…
শুধু স্বেচ্ছাচারী আমি, হাওয়া আর ভিক্ষুকের ঝুলি
যেতে-যেতে ফিরে চায়, কুড়োতে-কুড়োতে দেয় ফেলে
যেন তুমি, আলস্যে এলে না কাছে, নিছক সুদূর
হয়ে থাকলে নিরাত্মীয় ; কিন্তু কেন? কেন, তা জানো না।
মনে পড়বার জন্য? হবেও বা । স্বাধীনতাপ্রিয়
ব’লে কি আক্ষেপ? কিন্তু বন্দী হয়ে আমি ভালো আছি।
তবু কোনো খর রৌদ্রে, পাটকিলে কাকের চেরা ঠোঁটে
তৃষ্ণার চেহারা দেখে কষ্ট পাই, বুঝে নিতে পারি
জলের অভাবে নয়, কোন টক লালার কান্নায়
তার মর্মছেঁড়া ডাক; কাক যেন তোমারই প্রতীক
রূপে নয়, বরং স্বভাবে – মনে পড়ে, মনে পড়ে যায়
কোথায় বিমূঢ় হয়ে বসে আছো হাঁ-করা তৃষ্ণায়!
Related Articles
ময়না
এই যে কাকভোরে উঠে দরজা ঝাঁট দিই এই যে হাজারবার গিন্নিমার মুখ শুনি বৌদির কাপড় আর দাদার ফুলপ্যান্ট কেচে নড়া ব্যথা করি বাবুর ধমক খাই অপিসের আগে, বাচ্চা সামলাই আর এই যে সাতবার ক’রে দোকানে দৌড়োই, সে তো মোড়ে তুই রিক্সা নিয়ে আছিস ব’লেই, সে তো পাসিঞ্জার তুলে কি নামিয়ে তুই রাস্তা দিয়ে যাচ্ছিস ব’লেই, […]
কথোপকথন-১
তোমার পৌঁছতে এত দেরি হল? পথে ভিড় ছিল? আমারও পৌছতে একটু দেরি হল সব পথই ফাটা। পথে এত ভিড় ছিল কেন? শবযাত্রা?কার মৃত্যু হল? আমাদের চেনা কেউ না তো? এই তো সেদিন যোগো গেল দৌড়ে গেল,এখনও ফিরল না। আগে পরে শঙ্কর,বিমল। আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায় দুরের সমুদ্রে চলে যায় কালো নুলিয়ারা যায় যে-রকম […]
ত্যাগে দুঃখে
আজকাল চোখে আর অন্য কোনো স্বপ্নই জাগে না। কবিতার কথা বুঝি, কবিতার জন্য বহুদূর একাকী গিয়েছি পদচারণার স্মৃতি সারাদিন দুঃখবোধ ঐকান্তিক সখ্যতা ভেঙেছে ত্যাগে দুঃখে ভরে আছে সামান্য পড়ার ঘর সন্তানসহ দুঃখী সঙ্গিনীর মুখ। অবোধ বাল্যেও নাকি একটা ছোট কাপও ভাঙিনি– আমার আম্মা প্রায়ই আমার বোনের কাছে শৈশব শোনান। সুন্দর ফ্লাওয়ার ভাসে জ্যান্ত পাখির ডানা […]

