সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে
শীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে
অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে
শুধু ঝড় থমকে আছে গাছের মাথায়
আকাশমনির ।
ঝড় মানে ঝোড়ো হাওয়া, বাদ্ লা হাওয়া নয়
ক্রন্দনরঙের মত নয় ফুলগুলি
চন্দ্রমল্লিকার ।
জয়দেবের মেলা থেকে গান ভেসে আসে
সঙ্গে ওড়ে ধুলোবালি, পায়ের নূপুর
সুখের চট্ কা ভাঙে গৈরিক আবাসে
দিন যায় রে বিষাদে, ষাদে, মিছে দিন যায় …
Related Articles
বাউল
ভালোবাসা যদি এ-রকমই হয় রক্তমাংস, কাম লালনেও মিছে লজ্জা পাবো কি, সঙ্কোচে লিখি নাম? মানুষ লিখেই কতোবার কাটি, মানুষের বেশি নই কামে-প্রেমে তাই এতো ভার বহি, এমন যাতনা সই! মানুষে যদি বা মাহাত্ম্য নেই পাষাণেই দেখা হবে তোমাতে আমাতে আজকাল বাদে এটুকু তো সম্ভবে। প্রেমের মূল্যে আমাকে ছেড়েছো ঘৃণার মূল্যে দিও তুমিও জানো না আমিও […]
বেদিয়া
চুলিচালা সব ফেলেছে সে ভেঙে, পিঞ্জরহারা পাখি! পিছুডাকে কভু আসে না ফিরিয়া, কে তারে আনিবে ডাকি? উদাস উধাও হাওয়ার মতন চকিতে যায় সে উড়ে, গলাটি তাহার সেধেছে অবাধ নদী-ঝর্ণার সুরে; নয় সে বান্দা রংমহলের, মোতিমহলের বাঁদী, ঝোড়ো হাওয়া সে যে, গৃহপ্রাঙ্গণে কে তারে রাখিবে বাঁধি! কোন্ সুদূরের বেনামী পথের নিশানা নেছে সে চিনে, ব্যর্থ ব্যথিত […]
কখনো আমি
কখনো আমি স্বপ্ন দেখি যদি স্বপ্ন দেখবো একটি বিশাল নদী। নদীর ওপর আকাশ ঘন নীল নীলের ভেতর উড়ছে গাঙচিল। আকাশ ছুঁয়ে উঠছে কেবল ঢেউ আমি ছাড়া চারদিকে নেই কেউ। কখনো আমি কাউকে যদি ডাকি ডাকবো একটি কোমল সুদূর পাখি। পাখির ডানায় আঁঁকা বনের ছবি চোখের তারায় জ্বলে ভোরের রবি। আকাশ কাঁপে পাখির গলার সুরে বৃষ্টি […]

