বৃষ্টিতে না হোক, তবু অন্য কিছু ঘটুক এখন
এমন রাত্রিতে এসে থেমে যাবে বন্ধ্যা বিস্ময়?
হতাহত, অনাদর, অপমানে-আরক্ত ভ্রমণ-
সানুদেশে একত্রিত, আরোহণও নিরাপদ নয়।
জ্যেষ্ঠদের উৎসাহে নারীদের গোপন রোদনে
যদিও দাঁড়ালো উঠে যুবকেরা, শিশুর জনক
এমনকি কিশোরেরা কেঁটে ওঠে মোহিত বোধনে
বৃদ্ধেরা চিন্তিত, তবু পিছু ফেরা আরো ভয়ানক।
আরো ভয়ঙ্কর ওই পর্বতের তির্যক চূড়াটা
কঠিন কৃষ কান্তি, চিরকুট পিচ্ছিল পাথর,
সহসা পেশল শব্দে যাত্রীদের প্রথম ঘোড়াটা
অতর্কিত লাফ দেয় বাতাসের বুকের ওপর
অতল নৈঃশব্দে যেন উপচালো ঐক্যের আঁধার
কে যেন ফুঁপিয়ে কাঁদে, পুরুষের প্রেয়সী না রোল
একদিন চূর্ণ হবে এই তিক্ত গোলক-ধাঁধার
এখন মশালে দাও এক বিন্দু স্নেহের আগুন।
Related Articles
তোমার হাতের জল
তোমার হাতের জল পেলে শুধু এই তৃষ্ণা যাবে না হলে যাবার নয় এই তৃষ্ণা, এই গ্রীষ্মকাল। তোমার হাতের জল ছাড়া ভিজবে না পোড়া জমি এই পোড়ামাটির মানুষ; তোমার হাতের জল পেলে তাই ফিরে পাবো এ জীবনে ফের সুসময় সমস্ত অসুখ থেকে আবার উঠবো হয়ে ভলো। তোমার হতের জল ছাড়া এই চারা কিসে বাঁচে, কিসে পল্লবিত […]
পতিগৃহে পুরোনো প্রেমিক
পাঁজরে প্রবিষ্ট প্রেম জেগে ওঠে পরাজিত মুখে, পতিগৃহে যেরকম পুরোনো প্রেমিক স্বামী ও সংসারে মুখোমুখি । প্রত্যাখ্যানে কষ্ট পাই,–ভাবি, মিথ্যে হোক সত্যে নাই পাওয়া । বুকের কার্নিশে এসে মাঝে-মধ্যে বসো প্রিয়তমা, এখানে আনন্দ পাবে, পাবে খোলা হাওয়া । সেই কবে তোমাকে বুনেছি শুক্রে, শুভ্র বীজে, যখন নদীর পাড় ঢাকা ছিল গভীর সবুজে । সময় খেয়েছে […]
আলোয়-আঁধারে
ঘুম ভেঙে জেগে ওঠে গাঢ় অন্ধকার প্রগাঢ় ঘুমের থেকে এই জেগে-ওঠা অর্থময় হয়ে ওঠে নগরে ও গ্রামে! আড়ে-দিঘে বেড়ে যায় সুচির রজনী, রজনীর বাড়াবাড়ি মানুষের ঘরে বেমানান বরাবরই মানুষের চোখে; চোখগুলি দোষী নয় বরং নির্দোষ মানুষের চোখ চায় কনে-দেখা আলো! কোন আলো লাগল তবে মানুষের চোখে? মানুষীর চোখে জাগে অনন্ত আঁধার! ভোরের কাগজ : শুক্রবার, […]

