বর্ষণে আনন্দে যাও মানুষের কাছে—
নিরন্তর ঝ’রে যাও অঝোর ধারায়;
করুণায় আর্দ্র হয়ে মানবমণ্ডলে
মিশে যেতে বাঞ্ছা হলে পূত ধারাজলে
সিক্ত হতে হয়—হও অবিচল-মনে;
(দ্বিধাদ্বন্দ্বে ভুগবে জানি নাগরিক জন!)
তোমার জল্লাদ-মন দ্রবীভূত হবে—
করুণায় হবে সিক্ত নবধারাজলে!
আর্দ্র হবে পোড়োজমি বর্ষণে-বর্ষণে,
খরার প্রকোপ আছে ভূ-বাঙ্গালা জুড়ে—
উর্বরতা নিঃশেষিত জরায়ু-প্রান্তরে।
চতুর্দিকে পরিব্যাপ্ত খরা, শুধু খরা!
বর্ষায় বর্ষণ চাই মননে মেধায়—
শস্যের প্রান্তরে আর প্রতি ঘরে-ঘরে,
জীবনে ‘জীবন’ চাই—যুগলে-যুগল
বর্ষণের ধারাপাত, অপার বর্ষণে।
এই ঋতু মাঙ্গলিক—ময়ূর-আনন্দে
মাতো কৃষিসভ্যতার সকল সন্তান।।
Related Articles
বোবা পঙক্তি ! নিরক্ষর অনুভূতি !
রাত, তোমার বুকের কলঙ্ক ছুঁয়ে নিষিদ্ধ হওয়া হয় না । ভুলে গ্যাছো রাত, স্ট্রীট-ল্যাম্পের স্বাদ ! ভুলেছি আমি, বয়ঃসন্ধি অপরাধ ! রাত; প্রিয় সুখশূন্যতার রাত- তোমার উন্নত-নিটোল ভ্রমরে বেঁচে থাকা হয় না, ক্লান্তি শয্যাশয়ী; অ্যামেচার যুগ বিদায় দিয়েছি- স্লিপিং ট্যাবলেটে খুঁজে পাওয়া এক ভিন্ন রাত । রাত, আমার কষ্টখরার রাত- আলিঙ্গনের নেশায় শরীর মিশিয়ে নির্ঘুম […]
বন্ধুকে মনে রাখার কিছু ১
একদিন ঝরা পাতার মতো নামহীন নিঃশব্দে তোমাদের কাছ থেকে ঝরে যাবো যখোন পিছনে ফেলে রেখে আমার নিদ্রাহীনতার কয়েক গুচ্ছ ফুল। সম্ভব হবে না আর তোমাদের সাথে রেস্তোরাঁর স্বগত সন্ধান। সন্ধ্যেবেলা ইসলামপুর থেকে একতোড়া ফুল কিনে নিয়ে গ্রীন রোড়ের নিষ্ফলতায় ফেলে আসা। তোমরা তখন ভেবো একদিন কথাচ্ছলে কোনো আমি এক জোড়া চোখের অবিনশ্বর সান্নিধ্যে কী এক […]
প্রতিমা
৩৬. প্রতিমা প্রেমের প্রতিমা তুমি, প্রণয়ের তীর্থ আমার। বেদনার করুণ কৈশোর থেকে তোমাকে সাজাবো বলে ভেঙেছি নিজেকে কী যে তুমুল উল্লাসে অবিরাম তুমি তার কিছু কি দেখেছো? একদিন এই পথে নির্লোভ ভ্রমণে মৌলিক নির্মাণ চেয়ে কী ব্যাকুল স্থপতি ছিলাম, কেন কালিমা না ছুঁয়ে শুধু তোমাকেই ছুঁলাম ওসবের কতোটা জেনেছো? শুনেছি সুখেই বেশ আছো, কিছু ভাঙচুর […]

