না, সে নয় । অন্য কেউ এসেছিল । ঘুমো তুই ঘুমো ।
এখনো রয়েছে রাত্রি, রোদ্দুরে চুমো
লাগেনি শিশিরে । ওরে বোকা,
আকাশে ফোটেনি আলো, দরজায় এখনো তার টোকা
পড়েনি । টগর-বেলা-গন্ধরাজ-জুঁই
সবাই ঘুমিয়ে আছে, তুই
জাগিসনে আর । তোর বরণডালার মালাগাছি
দে আমাকে, আমি জেগে আছি ।
না রে মেয়ে, নারে বোকা মেয়ে,
আমি ঘুমোবো না । আমি নির্জন পথের দিকে চেয়ে
এমন জেগেছি কত রাত,
এমন অনেক ব্যথা-আকাঙ্ক্ষার দাঁত
ছিঁড়েছে আমাকে । তুই ঘুমো দেখি, শান্ত হ’য়ে ঘুমো ।
শিশিরে লাগেনি তার চুমো,
বাতাসে ওঠেনি তার গান ।
ওরে বোকা,
এখনও রয়েছে রাত্রি, দরজায় পড়েনি তার টোকা ।
Related Articles
দেখেছি যে একবার
দেখেছি যে একবার_ সেই দেখা ফুরোলো না আর সেই লাল ডুরে, সেই উঠোনে লেবুর গাছ, তারই তলে কোমল ছায়ার অগাধ ভেতরে ডুবে বালিকা সাজায় তার আপন সংসার। আমার ভেতরে সেই মেয়েটি যে রেখে গেছে তার পুতুল বরের ছবি, আমি যেন সেই রব বধূটির পাশে শুয়ে যখন জ্যোছনার লেবুগন্ধ আলো নেশাতুর রাতের বাসরে জ্বলে, বুকে অভ্র […]
এ কেমন বৈরী
ভাবা যায় ? কোনো প্রতিপক্ষ নেই ! সবকটা আধমরা হয়ে আজ শুয়ে আছে জুতোর তলায় ? কিছুই করিনি আমি কেবল মুখেতে হাত চাপা দিয়ে চিৎকার করেছি থেকে-থেকে হাহাহা হাহাহা হাহা হাহা পিস্তল কোমরে বাঁধা তেমনিই ছিল সঙ্গোপনে ক্ষুর বা ভোজালি বের করিনিকো বোমাগুলো শান্তিনিকেতনি ব্যাগে চুপচাপ যেমন-কে-তেমন পড়ে আছে আমি তো আটঘাট বেঁধে ভেবেছি […]
কল্পনার স্মৃতি
কিরে? তোর মনে পরে? মনে পরে সেই দর্জিপাড়ার অন্ধগলিটা? যেখানে প্রথমবার তোর মখমল হাত ছুঁয়ে গেল আমার হাতে। হাল্কা কেঁপে, চট্ করে একটু তফাৎ বানিয়ে নিয়েছিলি। তারপর দুজনেই চুপ। সেখান থেকে এগলি সেগলি পথ হারানো জটিল বাঁক স্যাঁতস্যাঁতে নোনালাগা দেয়াল ঘোরের মধ্যে পেরতে পেরতে হঠাৎ পৌঁছে গেলাম বড় রাস্তার মোড়ে। রাস্তার ওপারে তখন নিয়ন আলোয় […]

